NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রী মধুমিতা সরকারের


খবর   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৫, ১০:৩৯ পিএম

অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রী মধুমিতা সরকারের

অ্যাপেন্ডিসাইটিস অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রী মধুমিতা সরকারের। এখন তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার সকালে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে তার অসুস্থতা কথা তিনি নিজেই জানান।

পোস্ট করা ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন অভিনেত্রী। হাতে স্যালাইনের চ্যালেন। চোখে কালো ফ্রেমের চশমা। আগোছালো করে বাঁধা চুল, কানে ইয়ারপড। বালিশের পাশে রাখা একটি বই।

সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে মধুমিতা লিখেছেন, গুরুতর কিছু একটা হয়েছিল। আমি ধীরে ধীরে সুস্থ হচ্ছি। তোমাদের সবার ভালোবাসার জন্য ধন্যবাদ।

জানা যায়, অ্যাপেন্ডিসাইটিস অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর। বেশ স্বাভাবিক জীবনযাপন করছিলেন অভিনেত্রী। সদ্য শ্যুটিংও শেষ করেছিলেন তার নতুন ছবির। সামনেই আসছে তার নতুন ওয়েব সিরিজও। সদ্য ইডেনে নাইট রাইডার্সের ম্যাচ দেখতে গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু হঠাৎ কয়েকদিন আগে পেটে অসহ্য যন্ত্রণা হওয়ার কারণে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। ধরা পড়ে অ্যাপেন্ডিসাইটিস। পরে অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর। 

অভিনেত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়েছেন তার অনুরাগীরা।