NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

এ বছরই যুদ্ধ শেষ চান জেলেনস্কি


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৪৮ এএম

>
এ বছরই যুদ্ধ শেষ চান জেলেনস্কি

চলতি বছরের শেষ নাগাদ রাশিয়ার আগ্রাসন অবসানে সর্বোচ্চ চেষ্টা চালাতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার জার্মানিতে জড়ো হওয়া বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি৭ নেতাদের প্রতি এই আহ্বান জানিয়েছেন তিনি।

জার্মানির আল্পসে বিশ্ব নেতাদের বৈঠকে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে জেলেনস্কি বলেন, যুদ্ধের পরিস্থিতি ইউক্রেনের সৈন্যদের জন্য কঠিন হয়ে পড়বে।

বৈঠকের একটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছে, চলতি বছরের শেষ নাগাদ যুদ্ধ শেষ করার জন্য রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপসহ সর্বোচ্চ চেষ্টা চালাতে জি৭ নেতাদের প্রতি আহ্বান জানান জেলেনস্কি।

ইউক্রেন আগ্রাসনের জবাবে দেশটির পশ্চিমা মিত্ররা মস্কোর বিরুদ্ধে দফায় দফায় শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। এরপরও রাশিয়ার ওপর ‘চাপ না কমাতে এবং ব্যাপক ও কঠোর নিষেধাজ্ঞা অব্যাহত রাখার’ অনুরোধ জানিয়েছেন ইউক্রেনের এই প্রেসিডেন্ট।

জেলেনস্কি জি৭ নেতাদের বলেছেন, আগামী শীত মৌসুম শুরু হওয়ার আগেই ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শেষ চান তিনি। এ সময় তিনি ইউক্রেনকে পুনর্গঠন, বিমানবিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা, শস্য রপ্তানি এবং নিরাপত্তা নিশ্চয়তার সহায়তা চেয়েছেন।

এর আগে, রোববার ইউক্রেন আগ্রাসনের জবাবে রাশিয়ার সোনার নতুন আমদানি নিষিদ্ধ করছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান এবং কানাডা।  জার্মানিতে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি৭ এর নেতাদের বৈঠকের আগে ব্রিটেনের সরকারের বিবৃতিতে বলা হয়, রাশিয়ার উত্তোলিত নতুন অথবা পরিশোধিত সোনার ওপর শিগগিরই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

তবে নতুন এই নিষেধাজ্ঞা আগে রপ্তানি করা রাশিয়ার সোনার ওপর প্রভাব ফেলবে না বলে বিবৃতিতে জানানো হয়েছে।