NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

অভিনয়কে বিদায়, বিয়ের পর কেমন আছেন নায়িকা?


খবর   প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৪৫ এএম

অভিনয়কে বিদায়, বিয়ের পর কেমন আছেন নায়িকা?

বিয়ের জন্য ১৩ বছরের অভিনয় ক্যারিয়ারে ইতি টেনেছেন কলকাতার ছোট পর্দার অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। বিয়ের পর কেমন আছেন নায়িকা, জানতে উদগ্রীব তার অনুরাগীরা। সপ্তাহ তিনেক আগে সামাজিকমাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন। সেই ছবি ঘিরে ভক্তদের নানান মন্তব্য দেখা গেছে। কিন্তু কোনোটিরই জবাব দেননি রুশা।

বিয়ের পর বর অনুরণ রায় চৌধুরীর বাহ্যিক অবয়ব নিয়ে কটাক্ষ শুনতে হয়েছিল। তা নিয়েই কি মনখারাপ অভিনেত্রীর? যদিও বিষয়টি এখনো পরিষ্কার নয়, এর মধ্যেই প্রকাশ্যে এল রুশার বিয়ের নতুন ছবি। যা দেখে উচ্ছ্বসিত নায়িকার অনুরাগীরা। আইবুড়ো ভাত, গায়েহলুদ থেকে বিয়ে— রুশার বিয়ের এমন অনেক অদেখা ছবিই এল প্রকাশ্যে।

সেই সব ছবিকে এক সুতোয় গেঁথে ভিডিও তৈরি করে পোস্ট করেছেন রুশার ফটোগ্রাফার। তা দেখে অনেকেরই বক্তব্য, নিজের বিয়ের ভিডিও নিজে কেন পোস্ট করলেন না রুশা? আবার কেউ লিখেছেন ‘আর কি সত্যিই কোনো দিন পর্দায় দেখা যাবে না রুশাকে?’ সেই উত্তর অবশ্য আগেই আনন্দবাজার অনলাইনকে দিয়েছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, ১৩ বছরের অভিনয় ক্যারিয়ারকে বিদায় জানিয়ে বিদেশে গিয়ে গুছিয়ে সংসার করতে চান তিনি।

চলতি বছরের ১৯ জানুয়ারি ধুমধাম করে বিয়ে সারেন রুশা। আমেরিকা নিবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে বিয়ে করেছেন নায়িকা। আমেরিকায় যাওয়ার পর থেকে মাত্র একটাই ছবি পোস্ট করেছিলেন তিনি। আপাতত তার নতুন সংসারের এক ঝলক দেখার অপেক্ষায় রুশার অনুরাগীরা।

উল্লেখ্য, ২০০৯ সালে স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’র হাত ধরে অভিনয় জীবনের সূচনা করেন রুশা। এই সিরিয়ালের নায়িকা ললিতার (ঋতাভরী চক্রবর্তী) বোন অর্থাৎ লাবণ্যের চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর ২০১৩ সালে ‘তোমায় আমায় মিলে’তে মুখ্য চরিত্রে দেখা যায় তাকে।