NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

ধোঁয়াশা রেখেই সম্মেলন কক্ষ ছাড়লেন সালাউদ্দিন


খবর   প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৩১ এএম

>
ধোঁয়াশা রেখেই সম্মেলন কক্ষ ছাড়লেন সালাউদ্দিন

আর্থিক অসঙ্গতি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দেওয়া ফিফার নিষেধাজ্ঞা ও জরিমানা ঘোষণার পর থেকে মুখে কুলুপ আঁটেন সভাপতি কাজী সালাউদ্দিন। সে কারণে আজ (১৫ এপ্রিল) সকাল থেকেই সালাউদ্দিনের সাক্ষাৎ পেতে অপেক্ষা করতে থাকে দেশের সংবাদমাধ্যমগুলো। পরবর্তীতে তিনি এলেন ঠিকই, কিন্তু সব প্রশ্নের উত্তর না দিয়েই তিনি সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যান।

শনিবার দুপুর গড়িয়ে যখন শেষ বিকেলের দিকে বেলা গড়াচ্ছিল তখন বাফুফে ভবনে উপস্থিত হন সালাউদ্দিন। কয়েকজন বাফুফে সদস্যের সঙ্গে আলোচনা করে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হন।

শুরুতেই সালাউদ্দিন বলেন, ‘একটা দুঃসংবাদের জন্য কারণে আমরা সবাই একত্রিত হয়েছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সেক্রেটারি নিষিদ্ধ হয়েছেন। আপনারা যেমন খবরটি গতকাল পেয়েছেন, একই সময়ে আমিও জেনেছি। গতকাল কিছু ডকুমেন্ট পড়েছি, এখনও পুরো শেষ করতে পারিনি। যেহেতু সাসপেন্ড করেছে, এই ব্যাপারে যা করা দরকার আমরা করেছি।’

 

বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে উল্লেখ করে এই শীর্ষ কর্তা বলছেন, ‘আমি জরুরি সভা করতে চেয়েছিলাম। সিনিয়র সহ-সভাপতিসহ তিনজন দেশের বাইরে (কাজী নাবিল আহমেদ শুধু দেশের বাইরে আছেন, বাকিরা ঢাকার বাইরে) থাকায় করতে পারিনি। কালকে বোধহয় পৌঁছাবে। পরশু সভা করে তারপর সিদ্ধান্ত জানানো হবে।’

পরক্ষণেই সালাউদ্দিন বলেন, ‘বাদ বাকি অ্যাকশন কি যাবে, তার জন্য দুই দিন অপেক্ষা করতে হবে। আজ ও কাল ফিফা বন্ধ, সোমবার খুলবে। এরপর ফিফার সেক্রেটারির সঙ্গে আলাপ করব। পরের দিন নিজেরা মিটিং করে সিদ্ধান্ত জানাব।’

 

ফিফা অনেক দিন থেকেই বিষয়টি তদন্ত করছে, সভাপতি হিসেবে তিনি জানতেন কিনা এই প্রশ্নের জবাবে বলেন, ‘ওরা যখন জুরিখে (সুইজারল্যান্ডের) গেছে তখনই জানি, কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে জানতাম না। যেহেতু ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, তাই অফিসিয়াল হিসেবেই ধরেছি। জানতাম এথিকস কমিটি যখন এর পেছনে লেগেছে, তখন একটা কিছু করবেই।’

গতকাল থেকেই সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সাংবাদিক ও ফুটবল সংশ্লিষ্ট কারও ফোন ধরছেন না। তবে তার সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে বাফুফে সভাপতি জানালেন, ‘আমি কাল রাতে সোহাগের সঙ্গে কথা বলেছি, সে মনে করছে তার উপর অবিচার করা হয়েছে। সে আমাকে কোর্টে (আন্তর্জাতিক ক্রীড়া আদালত) যাওয়ার কথা জানিয়েছে।’