NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আগুন নিয়ন্ত্রণে, তবে পুরোপুরি নির্বাপণে সময় লাগবে : ফায়ার ডিজি


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৪, ০২:২৭ পিএম

আগুন নিয়ন্ত্রণে, তবে পুরোপুরি নির্বাপণে সময় লাগবে : ফায়ার ডিজি

প্রায় সাড়ে তিন ঘণ্টার আপ্রাণ চেষ্টার পর রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তবে তিনি বলছেন, আগুন সকাল ৯টা ১০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তার স্বার্থে একটু দেরিতে জানানো হচ্ছে। তবে এ আগুন নির্বাপণ করতে আরও সময় লাগবে।

সকাল সোয়া ১০টার দিকে করা ব্রিফিং তিনি বলেন, যেহেতু এখানে সব দাহ্য পদার্থ তাই আগুন পুরোপুরি নির্বাপণে আমাদের আরও সময় লাগবে। এখন আগুন পুরোপুরি নির্বাপন ও ডাম্পিং এর কাজ চলছে। যে কারণে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, বঙ্গবাজারের মতোই এখানে আগুনের অবস্থা। যেকারণে এখানে পুরোপুরি নির্বাপণে সময় লাগবে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট এখনো ঘটনাস্থলে কাজ করছে। আগুন পুরোপুরি নির্বাপণ হওয়া পর্যন্ত কাজ করবে ফায়ার কর্মীরা।

এদিকে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ ১২ দমকলকর্মীসহ ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঁচ দোকান কর্মচারীকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আগুনের ধোঁয়ায় তারা অসুস্থ হন বলে জানা যায়।

আগুন নিয়ন্ত্রণে নিউ মার্কেট এলাকায় র‌্যাব-পুলিশের পাশাপাশি ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যোগ দেন সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও। ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস। ভবনটি ২০১৬ সালে অগ্নিঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়।