NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

এবার গজল গাইলেন ড. মাহফুজুর রহমান


খবর   প্রকাশিত:  ১৭ জানুয়ারী, ২০২৫, ০৭:২৮ এএম

এবার গজল গাইলেন ড. মাহফুজুর রহমান

প্রতিবারের মতো এবারের ঈদেও ভক্ত-দর্শকদের জন্য চমক নিয়ে হাজির হলেন ড. মাহফুজুর রহমান। তবে এবার আর কোনো বাংলা গান নয়, সরাসরি পাকিস্তানি গজল গেয়ে চমক উপহার দিলেন এই সংগীতশিল্পী। তার গায়কী নিয়ে নেটমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রচার হবে মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান ‘হৃদয় তোমাকেই চায়’। এতে গজল সম্রাট ও পাকিস্তানের গজল গায়ক মেহেদী হাসানের ‘ও মেরে সামনে’, ‘প্যায়ার ভারে দো শার্মিলে ন্যান’, ‘রাফতা রাফতা’ও গাইবেন তিনি।

জানা গেছে, অ্যালবামের গানগুলো নতুন করে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ। এটিএন বাংলার স্টুডিওতেই গানগুলোর চিত্রায়ণ সম্পন্ন হয়েছে।

ড. মাহফুজুর রহমানের গান প্রকাশ্যে আসার পর শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। তবে তার কণ্ঠে গজল শুনে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন নেটিজেনরা। হাসিনা আক্তার নামে একজন লিখেছেন, ‘চর্চা যে বয়স মানে না তার প্রমাণ পাওয়া যাচ্ছে। গান ছেড়ে দিয়েছি আবারও ধরতে ইচ্ছা করছে। অদ্ভুত লাগছে যে উনার তাল-লয়-সুরের অনেক উন্নতি হয়েছে। মনের ইচ্ছা বড় শক্তি।’ এমন অসংখ্য ইতিবাচক মন্তব্য পড়েছে কমেন্ট বক্সে।

অবশ্য নেতিবাচক মন্তব্যও করেছেন কেউ কেউ। একজনের মন্তব্য, ‘আমি নিশ্চিত এখন কোনো মিডিয়ার লোক বলবে না যে, দেশে রুচির দুর্ভিক্ষ হচ্ছে। কারণ, এই শিল্পী একটা টিভি চ্যানেলের মালিক। আমাদের তথাকথিত জ্ঞানী সমাজ কতই না হাস্যকর!’

উল্লেখ্য, ২০১৬ সালে প্রথমবার একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হয়েছিলেন মাহফুজুর রহমান। ‘হৃদয় ছুঁয়ে যায়’ শীর্ষক সে অনুষ্ঠানের পর থেকে প্রতি ঈদেই গান শোনাচ্ছেন তিনি। বিতর্ক, সমালোচনা হলেও দমে যাওয়ার পাত্র নন তিনি। নিজের ওপর ভরসা রেখে গান করেই যাচ্ছেন।