NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

হিন্দি সিনেমার হিরো হবেন শাহরুখ, স্বপ্নেও ভাবেননি তার বন্ধু


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৬:০৪ এএম

হিন্দি সিনেমার হিরো হবেন শাহরুখ, স্বপ্নেও ভাবেননি তার বন্ধু

‘ইউফোরিয়া’ ব্যান্ডের প্রধান গায়ক পলাশ সেন এবং অভিনেতা শাহরুখ খানের সম্পর্কের কথা অনেকেরই অজানা। তারা স্কুলের বন্ধু ছিলেন। ভারতের নয়াদিল্লির সেন্ট কলম্বাস স্কুলে পড়তেন দুজনে। সমবয়সী হলেও শাহরুখের এক ক্লাস সিনিয়র ছিলেন পলাশ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে উঠে আসে পলাশের সঙ্গে শাহরুখের স্কুলজীবনের স্মৃতি। পলাশের কথায়, অসাধারণ বুদ্ধিমান ছিল শাহরুখ, এমন মেধাবী ছাত্র আমি আর দেখিনি। যেকোনো কাজ করলেই একই রকম সফল হতো ও, এই বিশ্বাস আমার ছিল।

তবে বাল্যবন্ধু শাহরুখ সবকিছু ফেলে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেওয়ায় বেশ অবাক হয়েছিলেন পলাশ।

শাহরুখ যখন দশম শ্রেণিতে পড়েন তখন থেকেই তার উচ্চাশা সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল। পলাশ বলেন, আমি জানতাম শাহরুখ জীবনে বড় কিছু করবে। ভালো ক্রিকেট খেলত শাহরুখ, হকিতেও ভালো ছিল, নাটক করত দুর্দান্ত, আবার ভালো বিতার্কিকও ছিল। দারুণ কথা বলত। সব দিক দিয়েই ও ছিল প্রতিভাবান।

এই গায়কের মতে, শাহরুখ ভালো অভিনেতা ছিলেন অবশ্যই। তবে এমন মেধা নিয়ে কেউ মূলধারার হিন্দি ছবিতে অভিনয় করতে আসবেন, এটা ভাবতে অবাক লাগে।

পলাশ বলেন, তাদের প্রজন্মে মূলধারার হিন্দি ছবিকে একটু নিচু নজরেই দেখা হতো, নিন্দা করা হতো। তবে শাহরুখ নাকি মজা করে বলতেন পলাশকে, একদিন তার জন্যই গাইতে হবে বন্ধুকে।

‘পাঠান’-এর ব্যাপক সাফল্যের পর এবার ‘জওয়ান’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটছে শাহরুখের। অন্যদিকে, বিখ্যাত এক ব্যান্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছেন পলাশ।