NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ০৮:০৪ এএম

প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্ক: পবিত্র রমজান উপলক্ষ্যে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ ইনক উদ্যোগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ এপ্রিল) সন্ধ্যায় জ্যামাইকার ইকরা পার্টি সেন্টারে এই মাহফিল আয়োজিত হয়। এতে শতাধিক প্রবাসী টাঙ্গাইলবাসী যোগ দেন। সংগঠনের সভাপতি আব্দুল হাকিম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আনিস সহ কার্যকরী পরিষদের কর্মকর্তারা অতিথিদের স্বাগত জানান। 
মাহফিলে বিশিষ্ট ব্যক্তির মধ্যে সংগঠনের প্রধান উপদেষ্টা সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ খান, উপদেষ্টা ডা. মনিবুর রহমান খান, কৃষিবীদ আব্দুর রহমান আশেক খন্দকার শামীম, সাবেক সভাপতি ফরিদ খান, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, নিইইয়র্ক কাগজ-এর সম্পাদক আফরোজা ইসলাম, কর্মকর্তাদের মধ্যে শরীফ শিকদার, আব্দুর রউফ, ছানোয়ার হোসেন, প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহফিলের শুরুতে নতুন প্রজন্মের কিশোর সাকিবুর রহমান পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। এছাড়াও বিশেষ দোয়া পরিচালনা করেন আতিকুর রহমান আনিস। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা. ওয়াজেদ খান, উপদেষ্টা ডা. মনিবুর রহমান খান, কৃষিবীদ আব্দুর রহমান আশেক খন্দকার শামীম। ধন্যবাদ জানান সভাপতি আব্দুল হাকিম। এই পর্ব পরিচালনা করেন আয়োজক সংগঠনের সাবেক সভাপতি খন্দকার বদরুজ্জামান পিকলু।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসী টাঙ্গাইলবাসীদের মধ্যকার সৌহার্দ্য- সম্প্রীতির বন্ধনকে আরো জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।