NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

প্রকাশ্যে এলো সালমানের ‘কিসি কা ভাই..জান’র ট্রেলার


খবর   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৫, ০৯:২৪ পিএম

প্রকাশ্যে এলো সালমানের ‘কিসি কা ভাই..জান’র ট্রেলার

বলিউডের দর্শকপ্রিয় নায়ক সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির ‘ইয়েনতম্মা’ গান মুক্তি পেতেই অভিনেতার তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ। এবার প্রকাশ্যে এলো এই ছবির ট্রেলার। ৩ মিনিট ২৫ সেকেন্ডের ট্রেলার অ্যাকশনে ভরপুর। মাঝে মধ্যেই আসছেন পূজা হেগড়ে। কিন্তু যাকে ট্রেলারে প্রায় খুঁজেই পাওয়া গেল না তিনি শেহনাজ গিল।

সালমানের ছবিতে বড় পর্দায় অভিষেক ঘটছে বিগ বসের এই প্রাক্তন প্রতিযোগীর। তবে ছবির ৯০ শতাংশ শুধুই ভাইজান। তাই যার অপেক্ষায় দিন গুনছিলেন সালমান অনুরাগীরা সেই অপেক্ষার অবসান ঘটতে আর মাত্র কয়েকদিন।

পরিচালক ফারহাদ সামজির এই ছবিতে বলিউড মূল ধারার বাণিজ্যিক ছবির সব ক’টি উপাদানই রয়েছে। কথায় কথায় অ্যাকশন, মাঝেমধ্যে হালকা প্রেম, সঙ্গে রয়েছে নাচ-গান, বড় সেট। নিজের তুলনায় অর্ধেক বয়সী পূজার সঙ্গে সালমানের রোম্যান্স করা নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি নির্মাতাদের। যদিও এই ছবিতে সালমানকে একেবারে নিজস্ব স্টাইলে দেখা যাবে। 

অভিনেতার আদব কায়াদা অনেকেই ওয়ান্টেড ছবিতে তার করা চরিত্র রজবীরের কথা মনে করিয়ে দিতেই পারে। ছবিতে দুটি লুক তার। একটা লম্বা চুল আর দাড়ি। দ্বিতীয়টা ক্লিন সেভ ছোট করে কাটা চুল। সালমান খান ফিল্মস্‌-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। মাত্র ২ ঘণ্টায় প্রায় ১৯ লাখ দর্শক দেখেছেন।

তামিল ছবি ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি ‘কিসি কা ভাই কিসি কি জান’। এই ছবিতে সালমান শুধু অভিনেতা নন, প্রযোজকের ভূমিতেও রয়েছেন। সালমান-পূজা ছাড়াও এই ছবিতে রয়েছেন ভেঙ্কটেশ দগ্গুবাতি, শেহনাজ গিল, রাঘব জুয়েল, পলক তিওয়ারি, ভূমিকা চাওলাসহ অন্যরা। এক কথায় ‘পাঠান’-এর পর বলিউড দিন গুনছেন তার আগামী ব্লকবাস্টারের অপেক্ষায়।