NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

নিউজিল্যান্ডকে বিশ্বমানের নিরাপত্তা দেবে পাকিস্তান


খবর   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৩, ০৮:২২ এএম

নিউজিল্যান্ডকে বিশ্বমানের নিরাপত্তা দেবে পাকিস্তান

এ সপ্তাহেই পাকিস্তানে খেলতে যাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সফরকারী নিউজিল্যান্ডকে বিশ্বমানের নিরাপত্তা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে ইসলামাবাদ পুলিশ। 

এর আগে জনবল কম থাকা ও রমজানের অন্যান্য কার্যক্রমের কারণে নিউজিল্যান্ডকে নিরাপত্তা দিতে ইসলামাবাদ ‘অস্বীকৃতি’ জানিয়েছে বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ এক প্রতিবেদন  প্রকাশ করেছিল। পুলিশ বিভাগের সূত্র উল্লেখ করে  জিও নিউজ জানায়, ‘নিরাপত্তা প্রদানের জন্য পর্যাপ্ত জনবল নেই তাদের।’ তারা দাবি করে, বিদেশি দলগুলোর নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা করার দায়িত্ব পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।

পরবর্তীতে এক বিবৃতিতে ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, সীমিত ওভারের সিরিজের জন্য পাকিস্তানে নিউজিল্যান্ডের সফরের শুরু থেকে শেষ পর্যন্ত সর্বোচ্চ ও বিশ্বমানের নিরাপত্তা দেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ইসলামাবাদ পুলিশ বলে, ‘নিউজিল্যান্ড ক্রিকেট দলকে আসন্ন সফরের শুরু থেকে শেষ পর্যন্ত সর্বোচ্চ ও বিশ্বমানের নিরাপত্তা দেওয়ার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত ইসলামাবাদ ক্যাপিটাল পুলিশ।’

এই পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। আগামী ১৪ এপ্রিল থেকে লাহোরে টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু করবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি শেষে ২৬ এপ্রিল থেকে রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজ শুরু করবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।