NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

জীবনের ‘অন্ধকার সময়’ নিয়ে মুখ খুললেন জিৎ


খবর   প্রকাশিত:  ২৪ অক্টোবর, ২০২৪, ১০:২২ এএম

জীবনের ‘অন্ধকার সময়’ নিয়ে মুখ খুললেন জিৎ

আর মাত্র কিছু দিন বাকী, এরপর ২১ এপ্রিল মুক্তি পাবে কলকাতার সুপারস্টার জিৎ অভিনীত ‘চেঙ্গিজ’। শুধু বাংলা নয়, হিন্দি ভাষাতেও মুক্তি পাবে সিনেমাটি।

জিতের ক্যারিশ্মা, ভিএফএক্স, অ্যাকশন সব মিলিয়ে ওই ছবি নিয়ে বেশ আলোচনা চলছে। কিন্তু বাংলা ছবির অন্যতম প্রধান নায়কের ক্যারিয়ারের শুরুটা মোটেও সুখের হয়নি। একের পর এক ছবি ফ্লপ, রীতিমতো খরচের খাতায় রেখে দেওয়া হয় তাকে।

জিতের কথায়, ক্যারিয়ার শুরুতে বহু ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছে। এক টেলিভিশন শো থেকে আমাকে বাদ দিয়ে দেওয়া হয় কারণ আমি পারফর্ম করতে পারিনি। এরপর এক তেলুগু ছবিতে অভিনয় করি। কিন্তু সেই ছবিও চূড়ান্ত ব্যর্থ হয়। এমন একটা সময়ের মধ্যে দিয়ে গিয়েছি যে বহু নিদ্রাহীন রাত কাটিয়েছি। কিন্তু ভগবানের আশীর্বাদে এখন সব ঠিক আছে।

২০০১ সালে জিৎ অভিনীত ওই তেলুগু ছবির নাম ছিল ‘চাঁদু’। ওই ইন্ডাস্ট্রিতে চূড়ান্ত ফ্লপ হওয়ার পর ২০০১ সালের অক্টোবরে আবার কলকাতায় আসেন তিনি। ‘সাথী’ ছবির মধ্যে দিয়েই বাংলা ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু তার।