NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

১৭ এপ্রিল থেকে ঢাকাগামী যেসব ট্রেন থামবে না বিমানবন্দর স্টেশনে


খবর   প্রকাশিত:  ২৮ মার্চ, ২০২৫, ০৬:১৭ এএম

১৭ এপ্রিল থেকে ঢাকাগামী যেসব ট্রেন থামবে না বিমানবন্দর স্টেশনে

ঈদ যাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেনগুলো ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না বলে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। মূলত ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রীর চাপ কমাতে এবং ট্রেনের শৃঙ্খলা ঠিক রাখতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া আজ থেকে শুরু হয়েছে ঈদের অগ্রিম টিকিট বিক্রি। তবে এবার শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। 

শুক্রবার (৭ এপ্রিল) থেকে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরে ঈদ যাত্রায় রেল‌ওয়ের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ দেওয়া হয়েছে ১৭ এপ্রিলের অগ্রিম টিকিট। একইভাবে ৮ এপ্রিল ১৮ এপ্রিলের, ৯ এপ্রিল ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল বিক্রয় হবে ২১ এপ্রিলের ঈদ যাত্রার টিকিট। 

অন্যদিকে ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রয় করা হবে আগামী ১৫ এপ্রিল থেকে। ১৫ এপ্রিল বিক্রয় হবে ২৫ এপ্রিলের, ১৬ এপ্রিল ২৬ এপ্রিলের, ১৭ এপ্রিল ২৭ এপ্রিলের, ১৮ এপ্রিল ২৮ এপ্রিলের, ১৯ এপ্রিল ২৯ এপ্রিলের এবং ২০ এপ্রিল বিক্রয় হবে ৩০ এপ্রিলের ফেরত যাত্রার টিকিট। 

রেলপথ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার শরিফুল আলম এসব তথ্য জানিয়েছেন। ঈদের অগ্রিম টিকিটের মতো সব ফিরতি টিকিটও এবার অনলাইনে দেওয়া হবে।

এছাড়া ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে । তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে।

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট ১৭ থেকে ৩০ এপ্রিল শতভাগ শুধুমাত্র অনলাইন বা মোবাইল অ্যাপের মাধ্যমে ক্রয় করা যাবে। টিকেট ক্রয়ের জন্য রেলওয়ে টিকিটিং ওয়েব পোর্টাল এবং রেল সেবা অ্যাপ বা যে কোনো মোবাইল থেকে এসএমএস করার মাধ্যমে কাটা যাবে। সেক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট বা জন্মনিবন্ধন যাচাই পূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।