NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

এবার বরিশাল প্লাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট


খবর   প্রকাশিত:  ১৩ এপ্রিল, ২০২৪, ১২:১৩ পিএম

এবার বরিশাল প্লাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

সপ্তাহ যেতে না যেতেই আবারও আগুনের ঘটনা ঘটেছে বঙ্গবাজার এলাকায়। এবার আগুন লেগেছে বরিশাল প্লাজা।

শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটে আগুনের খবর পায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমে দায়িত্বরত রাসেল ফারুক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

গত মঙ্গলবার (৪ এপ্রিল) অগ্নিকাণ্ডে বঙ্গবাজার লাগোয়া ৫টি মার্কেট পুরোপুরি পুড়ে গেছে। আগুনে ৫ হাজারের বেশি দোকানপাট পুড়ে গেছে। ওই আগুনের রেশ কাটতে না কাটতে আবারও বঙ্গ বাজারের পশ্চিম পাশের মার্কেটে আগুন লাগলো। তাৎক্ষণিভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

গত মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার দীর্ঘ ৭৫ ঘণ্টা পর বঙ্গবাজার আগুন সম্পূর্ণ নির্বাপণ করে ফায়ার সার্ভিস। ততক্ষণে ব্যবসায়ী সব পুড়ে ছাই হয়ে যায়। ব্যসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।