NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

বাঁচার আশাই ছেড়ে দিয়েছিলেন অভিনেত্রী


খবর   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৫, ১১:৫৯ এএম

বাঁচার আশাই ছেড়ে দিয়েছিলেন অভিনেত্রী

পরপর দুবার কোভিডে আক্রান্ত হয়েছিলেন, ভুগেছিলেন ডেঙ্গুতেও। ফুসফুস, কিডনি দুটোই বিকল হয়েছে। নানান রোগে কাবু হয়ে বাঁচার আশাই ছেড়ে দিয়েছিলেন কলকাতার অভিনেত্রী অঞ্জনা বসু। সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানালেন তিনি।

তার কথায়, ‘আমার দু’বার কোভিড হয়েছে। দ্বিতীয়বার কোভিডের সঙ্গে তো ডেঙ্গুও হয়েছিল। ফুসফুস, কিডনি সবটাই নষ্ট হয়ে গেছে। আগে সুগার ছিল না। সেই রোগও ধরা দিয়েছে। আমার জরায়ুতে একটা বিশাল আকারের টিউমার ছিল। সেটাও অপারেশন করতে হয়েছিল। আমার বাঁচার আশা ছিল না। ফিরে এসেছি। আবার পুরোনো জীবনে ফিরছি সেটাই অনেক।’

অসুস্থতা থেকে সেরে ওঠে পুনরায় কাজে ফিরছেন অঞ্জনা। নতুন সিরিয়ালের কাজ শুরু হবে শিগগিরই। আপাতত কাজেই ডুবে থাকতে চান অভিনেত্রী। অসুস্থতার জেরে মাঝখানে অভিনয়ে দীর্ঘ দিনের বিরতি ছিল। বর্তমানে অনেকটা সুস্থও হয়ে উঠেছেন তিনি। অসুস্থতা নিয়েই ‘দিলখুশ’ ছবির শুটিং করেছিলেন। ছবির সাফল্যে তাই বেজায় খুশি অঞ্জনা।

প্রসঙ্গত, ‘পিলু’ সিরিয়ালে ‘মণিমা’র চরিত্রে তাকে দেখেছেন দর্শক। শুধু সিরিয়াল নয়, কিছু দিন আগে মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘দিলখুশ’। অভিনয়ের পাশাপাশি ক্ষমতাসীন বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন অঞ্জনা বসু।