NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলে রকেট হামলা


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৫ এএম

লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলে রকেট হামলা

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদের ভেতরে ইসরায়েলি পুলিশের অভিযানের পর লেবানন থেকে ইসরায়েলের ভূখণ্ডে রকেট হামলা হয়েছে। বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ছুটে আসা এই রকেট প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকে দেওয়া হয়েছে বলে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে।

এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ‘লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে রকেটটিকে সফলভাবে বাধা দেওয়া হয়েছে।’

এই রকেট হামলার কারণে ইসরায়েলের শ্লোমি ও মোশাভ বেৎজেত শহরে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় বলে জানিয়েছে সামরিক বাহিনী।

লেবাননের দুটি নিরাপত্তা সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, দক্ষিণ লেবানন থেকে দ্বিতীয় আরেকটি রকেট হামলা চালানো হয়েছে। পরে সীমান্তের ওপারে ইসরায়েলি কামান থেকে গুলি ছোড়া হয়।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লেবানন থেকে ধেয়ে আসা রকেটে ইসরায়েলে এক শিশু আহত হয়েছে। এই ঘটনার পর ইসরায়েলি বাসিন্দাদের সুরক্ষিত এলাকায় অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এই বিষয়ে লেবাননের সেনাবাহিনী কিংবা লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউএনআইএফআইএল) তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

চলতি সপ্তাহে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদের ভেতরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার পর লেবানন থেকে এই রকেট নিক্ষেপ করা হলো। মসজিদে অভিযানের কারণে আঞ্চলিক নিন্দা ও সমালোচনার মুখোমুখি হয়েছে ইসরায়েল।