NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

এক মৌসুমে রিয়ালের আয় ১ হাজার ৫৬৭ কোটি


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৩, ০৭:৫০ এএম

এক মৌসুমে রিয়ালের আয় ১ হাজার ৫৬৭ কোটি

উয়েফা আয়োজিত টুর্নামেন্ট থেকে গত মৌসুমে সবচেয়ে বেশি প্রাইজমানি আয় করেছে রিয়াল মাদ্রিদ। কাল ক্লাবগুলোর আয়ের এই তালিকা প্রকাশ করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক এই সংস্থা।

২০২১–২২ মৌসুমে সর্বোচ্চ ১৩ কোটি ৩৭ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৫৬৭ কোটি ৬২ লাখ টাকা) আয় করেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগে অংশ নেওয়া ক্লাবগুলোর আয়ের তালিকা প্রকাশ করেছে উয়েফা। মোট ২০০ কোটি ইউরো প্রাইজমানি থেকে ক্লাবগুলোকে অর্থ বণ্টন করা হয়েছে।

ক্লাবগুলোর এই আয় হিসাব করা হয়েছে কিছু অনুমিতি মেনে। গ্রুপ পর্বের আয়, জয়ের বোনাস, সম্প্রচারস্বত্বের ভাগ এবং উয়েফার টুর্নামেন্টে অতীত ফলের ওপর নির্ভর করে অতিরিক্ত যে অর্থ দেওয়া হয়, সেসব হিসাব করেই এই আয়ের তথ্য প্রকাশ করা হয়েছে। সে হিসাবে বড় ক্লাব ও ছোট ক্লাবগুলোর আয়ে তারতম্য হবে। কারণ, উয়েফা আয়োজিত টুর্নামেন্টে অতীত পারফরম্যান্স দেখে যে অর্থ দেওয়া হয়, তাতে বড় দলগুলোর আয় বেশি হবে।