NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

ওটিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে সরব সালমান খান


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৬:০১ পিএম

ওটিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে সরব সালমান খান

ওটিটিতে নজরদারি থাকা উচিৎ বলে মনে করেন অভিনেতা সালমান খান। তার মতে অশ্লীলতা, অশ্রাব্য শব্দচয়ন, যৌনতা এখনই বন্ধ হওয়া উচিত। 

গতকাল এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এসব কথা বলেন তিনি।  

কিশোর-কিশোরীদের নিয়েও চিন্তিত অভিনেতা। তার কথায়, এখন ফোনের মাধ্যমে ১৫-১৬ বছরের ছেলেমেয়েরা যে ধরনের কাজ দেখছেন, সেটা একেবারেই অনুচিত। গল্প যত পরিষ্কার হবে, তত বেশি মানুষ দেখবে। অভিনেতার মতে, নিরাপত্তার কারণেও অবিলম্বে এই ধরনের দৃশ্যে কাটছাঁট আনা উচিত। 

তিনি আরও বলেন, আমরা ভারতে থাকি। এটা আমাদের ভুলে যাওয়া একেবারেই উচিত নয়। সব কিছুর সীমা আছে, তা অতিক্রম করা উচিত নয়। 
 
এই ঈদে মুক্তি পাচ্ছে তার সিনেমা ‘কিসি কা ভাই কিসি কা জান’। সিনেমার প্রচারে ব্যস্ত গোটা টিম।