NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

লিটনের ক্যারিয়ার সেরা, এগিয়েছেন সাকিব-তাসকিনরা


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ১০:২১ পিএম

লিটনের ক্যারিয়ার সেরা, এগিয়েছেন সাকিব-তাসকিনরা

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সেরা হয়েছেন তাসকিন আহমেদ। তার দারুণ বোলিংয়ের প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও। উঠে এসেছেছেন বোলারদের তালিকায় সেরা অবস্থানে। ব্যাটারদের মধ্যে এগিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান ও লিটন দাস। 

যথারীতি সপ্তাহের বুধবার আইসিসি ক্রিকেটারদের র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে। যেখানে বোলারদের তালিকায় টি-টোয়েন্টিতে ৩ ধাপ এগিয়ে তাসকিন এখন ৩৬তম। 

সিরিজে তিন ম্যাচে ৮ উইকেট শিকার করেন ডানহাতি এই পেসার। প্রথম ম্যাচে ১৬ রানে ৪ উইকেট, দ্বিতীয় ম্যাচে ২৭ রানে ৩ ও শেষ ম্যাচে ২৮ রানে নেন ১ উইকেট। 

ব্যাটারদের তালিকায় লিটন এগিয়ে এসেছেন ২১ নম্বরে। যেখানে তার সঙ্গী নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।যা লিটনের ক্যারিয়ার সেরা অবস্থান।  সিরিজে লিটনের ব্যাটে আসে যথাক্রমে ৪৭, ৮৩ ও ৫ রান। ৪৭ রানের ইনিংসটি খেলেছেন ২৩ বলে, ৮৩ রানেরটি মাত্র ৪১ বলে। 

সিরিজের দ্বিতীয় ম্যাচে সাকিব খেলেছেন ২৪ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস। আর তাতে তার বর্তমান ব্যাটিং অবস্থান এগিয়েছে এক ধাপ, আছেন ৬২ নম্বরে।

সবমিলিয়ে ব্যাটারদের তালিকায় সবার উপরে আছেন আগের মতো ভারতীয় সুরিয়া কুমার যাদব। যেখানে বোলারদের তালিকায় চূড়ায় আফগান লেগ স্পিনার রাশিদ খান।