NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরি, গৃহকর্মীর নামে মামলা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৫, ০৯:৪৯ পিএম

>
অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরি, গৃহকর্মীর নামে মামলা

জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে।

রোববার (২ এপ্রিল) রাতে অভিনেত্রী নিজেই বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় বাসার গৃহকর্মী কনা বেগমকে (৪০) আসামি করে চুরির মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ৪।

সোমবার (৩ এপ্রিল) সকালে যোগাযোগ করা হলে মামলার বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার মো. রেজওয়ান বলেন, অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরির ঘটনায় থানায় একটি মামলা করেছেন। থানার এসআই হানিফ উদ্দিন মণ্ডল মামলাটি তদন্ত করছেন। আসামি কনা বেগমের বাড়ি ময়মনসিংহ হালুয়াঘাট। তাকে খোঁজা হচ্ছে।

এর আগে অভিনেত্রী মনিরা মিঠু নিজেই বাসায় চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, এতে তার মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা খোয়া গেছে।

রোববার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বাসার সবাই হাসপাতালে ছিল। আর এই সুযোগে ভয়ংকরভাবে আমার বাসা থেকে সমস্ত মূল্যবান গহনা, টাকা চুরি হয়ে গেছে।’

তবে এই কঠিন সময়েও মনোবল হারাচ্ছেন না তিনি। তার কথায়, ‘মেরুদণ্ড তো আমার একটাই। আল্লাহ তায়ালা সেই মেরুদণ্ডে অনেক শক্তি দিয়েছেন। আবার সব গড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমার ওপর সহায় হবেন, আল্লাহ ভরসা।’

চুরি প্রসঙ্গে মনিরা মিঠু বলেন, ‘শুটিংয়ের কাজে আমি এখন সাভারে আছি। বাসা থেকে থানায় যোগাযোগ করা হয়েছে। তারা শিগগিরই বিষয়টি পর্যবেক্ষণ করতে বাসায় আসবেন বলে জানিয়েছেন।’

উল্লেখ্য, প্রখ্যাত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘ওপেনটি বায়োস্কোপ’ নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করেন মনিরা মিঠু। এরপর দুই পর্দাতেই সমানতালে অভিনয় চালিয়ে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী।