NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

‘রিসেপ’ বলে ডাকায় ক্ষেপে গেলেন এরদোয়ান


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৪:২৭ পিএম

‘রিসেপ’ বলে ডাকায় ক্ষেপে গেলেন এরদোয়ান

তুরস্কে আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচন উপলক্ষ্যে প্রচারণায় নেমেছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ অন্যান্য প্রার্থীরা।

নির্বাচনের প্রচারণা চলার সময় গত শুক্রবার (৩১ মার্চ) এরদোয়ানের একে পার্টির অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী দল আইওয়াইআই পার্টির ইস্তাম্বুল অফিসে গুলির ঘটনা ঘটে। ওই ঘটনার পর আইওয়াইআই পার্টির নেত্রী মেরাল আকসেনার এরদোয়ানকে শুধুমাত্র ‘রিসেপ’ নাম ধরে ডেকে তীব্র সমালোচনা করেন।

আর নাম ধরে ডাকার ঘটনায় ভীষণ ক্ষুব্ধ হয়েছেন তার্কিস প্রেসিডেন্ট।

তিনি শনিবার এক টিভি সাক্ষাৎকারে নেত্রী মেরাল আকসেনাকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আমাদের নাম নিয়ে খুব সতর্ক থাকবেন। আমার নাম তাইয়েপ। আমার ডাক নাম এরদোয়ান। যখন কথা বলবেন ভালোভাবে বলবেন।’ মেরালকে উদ্দেশ্য করে তিনি আরও বলেছেন, ‘আমার সাথে লাগতে আসবেন না।’

এরদোয়ানকে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে হারানোর জন্য যে জোট গঠন করা হয়েছে সেখানে আকসেনার দল আইওয়াইআই পার্টি দ্বিতীয় বড় দল।

২০১৯ সালে রাজধানী ইস্তাম্বুলসহ বেশ কয়েকটি মিউনিসিপ্যাল নির্বাচনে হেরে যায় এরদোয়ানের একে পার্টি। তার দলকে হারাতে ওই সময় বড় ভূমিকা রেখেছিলেন মেরাল আকসেনা।

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে এবারও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এরদোয়ান। তবে গত ফেব্রুয়ারিতে দেশটিতে ভূমিকম্প আঘাত হানার পর তার জনপ্রিয়তায় কিছুটা ভাটা পরে। কারণ ওই সময় ভূমিকম্পের উদ্ধার অভিযান নিয়ে অনেকের মনে ক্ষোভের সৃষ্টি হয়। এছাড়া বর্তমানে দেশটিতে মূল্যস্ফীতি বৃদ্ধির বিষয়টিও এরদোয়ানের জনপ্রিয়তায় প্রভাব ফেলেছে।

এখন পর্যন্ত যেটি ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বীতা হবে এরদোয়ান এবং বিরোধী জোটের নেতা কেমাল কালিকদারোগলুর মধ্যে।