NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

উখিয়ার আশ্রয় শিবিরে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত


খবর   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৫, ০৩:৩৬ এএম

উখিয়ার আশ্রয় শিবিরে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয় শিবিরে সশস্ত্র গোষ্ঠীর গুলিতে সৈয়দ আলম (৬০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। শুক্রবার (৩১ মার্চ) দিবাগত রাত সোয়া ১টার দিকে উখিয়া কুতুপালং ৮নং ক্যাম্প আশ্রয়শিবিরের ডি ব্লকে এই ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা বৃদ্ধ কুতুপালং ৮নং ক্যাম্পের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

ঘটনার প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) ও আরএসও'র মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় নৈশপ্রহরীর দায়িত্বে থাকা সৈয়দ আলম গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতাল আনলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেখ মোহাম্মদ আলী বলেন, দু'গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়। ঘটনার পর থেকে ক্যাম্পে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। আসামিদের চিহ্নিত ও আটকের চেষ্টা চলছে।