NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

কলকাতার ২৬ জনের তালিকায় জায়গা হয়নি সাকিব-লিটনের


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ১১:০১ পিএম

কলকাতার ২৬ জনের তালিকায় জায়গা হয়নি সাকিব-লিটনের

এবারের আসরে প্রথমবারের মত মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচের আগে নিজেদের ফেইসবুক পেইজে দলের ২৬ জন সদস্যের একটি তালিকা প্রকাশ করে ফ্যাঞ্চাইজিটি। আর তাতে দেখা যায়নি সাকিব আল হাসান এবং লিটন দাসকে।

মূলত ২০২২ সালের খেলোয়াড়দের তালিকা হওয়ায় সেখানে নেই বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটার। দুজনই এবার কলকাতার হয়ে খেলার জন্য চুক্তি করেছেন। যদিও বিসিবির ছাড়পত্র ইস্যুতে এখনও ভারতে যেতে পারেননি তারা।

ফেসবুক পেজে প্রকাশিত ওই ছবিতে কলকাতা ক্যাপশন দিয়েছে, ‘এগিয়ে চল। আমরা অপেক্ষা করছি।' বিদেশি ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ নবী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্স, লকি ফার্গুসনদের মতো তারকাদেরও নাম ছিল। 

গত বছরের ২২ ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত নিলামে সাকিবকে দেড় কোটি ও লিটনকে ৫০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল কলকাতা। সাকিব ২০১১ সাল থেকে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলে আসলেও এবারই প্রথম সুযোগ পেলেন লিটন।