NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo
সিদ্দিকুর রহমানের প্রতি মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ

আওয়ামী লীগ ভাঙ্গন থেকে বিরত থাকুন


খবর   প্রকাশিত:  ২৩ মার্চ, ২০২৪, ০১:০৮ এএম

>
আওয়ামী লীগ  ভাঙ্গন থেকে বিরত থাকুন



ওয়াশিংটন ডিসি: অবৈধ ও অসাংবিধানিক ভাবে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ ভাঙ্গন থেকে ড. সিদ্দিকুর রহমানকে বিরত থাকার আহবান জানিয়েছে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পহেলা জুন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত এক সভায় এই আহবান  জানান মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাদেক এম খান এবং সভা পরিচালনা করেন যুগ্ম সম্পাদক কামাল হোসেন।



সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হারুন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি শিব্বীর আহমেদ, সহ সভাপতি জুয়েল বড়ুয়া, নুরুল আমীন নুরু, আনোয়ার হোসাইন, মজিবুর রহমান, আকতার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মনির পাটোয়ারী, দপ্তর সম্পাদক নারায়ন দেবনাথ, ক্রিড়া সম্পাদক আবুল আযাদ, সদস্য শেরিনা চৌধুরী, দেব শর্মা প্রমুখ। এছাড়াও হাসনাত সানি, আবু সরকার, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল শীকদার, সহ সভাপতি সিরাজুল হক, ফোনালাপে সংযুক্ত ছিলেন সহ সভাপতি জি আই রাসেল, জীবক বড়ুয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবদুল গফুর প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশ এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের পরামর্শে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের নতুন কমিটি সংবিধান মোতাবেক গঠন করা হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়।