NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

লস এঞ্জেলেসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৪৭ এএম

লস এঞ্জেলেসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন

লস এঞ্জেলেসস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন করেছে।

দিবসের শুরুতে কনসাল জেনারেল সামিয়া আনজুম কনস্যুলেট জেনারেলের কর্মকর্তা-কর্মচারী ও কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে  জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠানে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ শেষে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত ভিডিও বার্তা প্রদর্শিত হয়।

আলোচনা অনুষ্ঠানে কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্ব এবং দেশ গঠনে তার অবিস্মরণীয় অবদানের কথা তুলে ধরেন। একইসাথে জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে নিহত সকল শহিদ, নারী মুক্তিযোদ্ধাসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার তাৎপর্যের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের “সোনার বাংলা” গঠনে অবদান রাখতে তিনি সকলের প্রতি অনুরোধ জানান।

 

আলোচনা অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের শহিদ সকল সদস্য, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার শান্তি, জীবিত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি, মঙ্গল ও উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া করা হয়।