NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

স্বাধীনতা দিবসে জার্মানিতে বাংলাদেশের পতাকা হাতে শিব শংকর পাল


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৭ এএম

স্বাধীনতা দিবসে জার্মানিতে বাংলাদেশের পতাকা হাতে শিব শংকর পাল

বাংলাদেশের ৫৩তম মহান স্বাধীনতা দিবসে দেশের পতাকা হাতে জার্মানির নিদারজাক্সেন অঙ্গরাজ্যের হ্যানোভারে অনুষ্ঠিত দূরপাল্লার আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিলেন একমাত্র বাংলাদেশি সৌখিন দৌড়বিদ শিব শংকর পাল। এটি শিব শংকরের ১২১তম আন্তর্জাতিক ম্যারাথন।

রবিবার আন্তর্জাতিক এই ম্যারাথনে ৩৫টি দেশের ২৫ হাজার দৌড়বিদ অংশগ্রহণ করে। এতে বাংলাদেশি একমাত্র দৌড়বিদ হিসেবে লাল সবুজ পতাকা উড়ানো একমাত্র ব্যক্তি তিনি।

এদিন ম্যারাথনটি শহরের ফ্রিডরিখসভাল থেকে শুরু হয়ে ক্লিংগারস্ট্রাস,বোইকলিনপ্লাটজ, ইয়ানপ্লাটজ হয়ে পুনরায় শুরুর পয়েন্টে এসে শেষ হয়। ছুটির দিন হওয়ায় আন্তর্জাতিক এই ম্যারাথন দেখতে শহরের বিভিন্ন পয়েন্টে জড়ো হন কয়েক লাখ দর্শণার্থী। ৪২.২ কি.মি. দীর্ঘ পথ দৌড়াতে বাংলাদেশের পতাকা হাতে শিব শংকরের সময় লাগে ৩ ঘণ্টা ৫১ মিনিট ৬ সেকেন্ড।

 

ম্যারাথনের ফিনিশিং লাইন শেষে শিব শংকরকে অভ্যর্থনা জানান তার স্ত্রী শিখা শংকর পাল ও তার পরিবারের সদস্যরা। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের পতাকা হাতে কমপক্ষে ১৫০টির বেশি আন্তর্জাতিক ম্যারাথনে দৌড়ানোর মাইলফলক অতিক্রম করতে চান দৌড়বিদ শিব শংকর পাল। ম্যারাথন শেষে শিব শংকর পাল বলেন, দেশের লাল সবুজের পতাকা হাতে বিশ্বের বিভিন্ন দেশ যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়াসহ অনেক দেশে দৌড়েছি। কিন্তু মহান স্বাধীনতা দিবসে দেশের পতাকা হাতে কোনো ম্যারাথনে এবারই প্রথম দৌড়ালাম। তাই এটি অনেক স্মরণীয় একটা ম্যারাথন হয়ে থাকবে।

ঢাকার অদূরে নবাবগঞ্জে জন্ম নেন শিব শংকর পাল। ৫৬ বছর বয়সী পাল একজন সফল ব্যবসায়ী। বেশ কয়েক বছর আগে জার্মানির বায়ার্ন মিউনিখে গড়ে তোলেন পাল ইলেক্ট্রো নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান। তার উদ্যোগে দেশটির জাতীয় টেলিভিশনে তথ্যচিত্রও প্রচারিত হয়।