NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

২ জুলাই শনিবার নিউইয়র্কে ৩৬তম ফোবানা সম্মেলন ২০২২ লস এঞ্জেলেস এর ’মিট এন্ড গ্রীট’


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৭ এএম

২ জুলাই শনিবার নিউইয়র্কে ৩৬তম ফোবানা সম্মেলন ২০২২ লস এঞ্জেলেস এর ’মিট এন্ড গ্রীট’

 

লস এঞ্জেলেস: আগামী ২ জুলাই শনিবার দুপুর ১ ঘটিকার সময় নিউইয়র্কের নবান্ন রেষ্টুরেন্ট (৩৭-২২ ৭৩ স্ট্রিট) এ লস এঞ্জেলেসে অনুষ্ঠিতব্য ৩৬তম ফোবানা সম্মেলন ২০২২ এক ’মিট এন্ড গ্রীট’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে স্বাগতিক কমিটির কনভেনার আবুল ইব্রাহিম, সদস্য সচিব সাঈদ এম বাবু, ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান ও এক্সিকিউটিভ সেক্রেটারি ড. রফিক খান। 

৩৬তম ফোবানা সম্মেলন ২০২২ লস এঞ্জেলেস স্বাগতিক কমিটি আয়োজিত এই ’মিট এন্ড গ্রীট’ অনুষ্ঠানে সকল ইলেকট্রনিক মিডিয়া, ডিজিটাল মিডিয়া, ইন্টারনেট মিডিয়া, প্রিন্ট মিডিয়া, টেলিভিশন মিডিয়া সহ সকল মিডিয়ার মালিক, সম্পাদক, রিপোর্টার, কমিউনিটি নেতৃবৃন্দ, শিল্পীবৃন্দ, ব্যাবসায়ী নেতৃবৃন্দ, বিজ্ঞাপনদাতা, রাজনীতিবিদ সহ সর্বস্তরের সবাইকে অংশগ্রহন করার জন্য আমন্ত্রন জানানো হয়েছে। 

মিট এন্ড গ্রীট সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য স্বাগতিক কমিটির সভাপতি জাহিদ হোসেন পিন্টু ২১৩-৮০৪-০৫২৩, কনভেনার আবুল ইব্রাহিম ২১৩-৯৪৮-৭৯০৮, সদস্য সচিব  সাঈদ এম বাবু ৩২৩-৬৩৫-৮৯৮৩, ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান ৯৫৪-৮১৮-২৯৭০, এক্সিকিউটিভ সেক্রেটারি ড. রফিক খান ২৮১-৪৬০-৯১০১, আউটষ্ট্যান্ডিং মেম্বার বেদারুল ইসলাম বাবলা ৯১৭-৮৮৫-৮৮৮৭, জাকারিয়া চৌধুরী ৬৪৬-২২৬-৭১৪৪ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। 

উল্লেখ্য, 'আমরা করবো জয়' স্লোগানে আগামী লেবার ডে উইকেন্ড ২, ৩ ও ৪ সেপ্টেম্বর শুক্র, শনি ও রোববার ক্যালিফোর্নীয়ার লস এঞ্জেলেসে সম্মিলিত সংগঠনসমূহের যৌথ উদ্যোগে ম্যারিয়ট লস অ্যাঞ্জেলেস বারব্যাঙ্ক হোটেল বলরুমে অনুষ্ঠিত হবে ৩৬তম ফোবানা সম্মেলন ২০২২। ইতিমধ্যেই হোটেল বুকিং সম্পন্ন করা হয়েছে। এবারের সম্মেলনের প্রাথমিক বাজেট ধরা হয়েছে ২ লাখ ডলার। বিজ্ঞপ্তি।