NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

১১ ওভারের ম্যাচে ক্যারিবিয়ানদের রোমাঞ্চকর জয়


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৬:৫৭ এএম

>
১১ ওভারের ম্যাচে ক্যারিবিয়ানদের রোমাঞ্চকর জয়

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দারুণ জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা।  

শনিবার সেঞ্চুরিয়নে বৃষ্টির কারণে ১১ ওভারে নেমে আসা ম্যাচে ৩ উইকেটে জিতেছে ক্যারিবীয়রা। দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৩২ রানের লক্ষ্যে রোভম্যান পাওয়েলের দল পৌঁছে যায় ৩ বল হাতে রেখেই।

ব্যাট হাতে বিস্ফোরক ইনিংস খেলেছেন পাওয়েল। মাত্র ১৮ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংসে খেলেছেন তিনি। তার ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ১টি চার। তিনে নামা জনসন চার্লস ১৪ বলে ২৮ রান করেন। ৮ বলে ২৩ রান করেন ব্রেন্ডন কিং। দক্ষিণ আফ্রিকার সিসান্দা মাগালা ২ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ১১ ওভারে ৮ উইকেটে ১৩১ রানের বিশাল স্কোর গড়ে প্রোটিয়ারা। ডেভিড মিলার ২২ বলে ৪৮ রানের টর্নেডো ইনিংস খেলেন। ১২ বলে ২১ রান করেন রেজা হেন্ডরিক্স। ৫ বলে ১৮ রানে অপরাজিত থাকেন মাগালা। ম্যাচসেরা হয়েছেন ক্যারিবীয় দলপতি রোভম্যান পাওয়েল।