NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রমজান উপলক্ষ্যে বিভিন্ন দেশে খাদ্য সহায়তা দিলেন সৌদি বাদশাহ


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৩:৪৯ এএম

>
রমজান উপলক্ষ্যে বিভিন্ন দেশে খাদ্য সহায়তা দিলেন সৌদি বাদশাহ

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বিভিন্ন দেশে প্রায় ৫০ টন খাদ্য সহায়তা দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদ, যিনি আন্তর্জাতিক বিশ্বে বাদশাহ সালমান নামেই বেশি পরিচিত।

বাইরের বিভিন্ন দেশে খাদ্য ও জরুরি সহায়তা প্রদানের জন্য দ্য কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (কেএসরিলিফ) নামের একটি দপ্তর আছে বাদশাহর। কেএসরিলিফ থেকে এই সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দপ্তরটির কর্মকর্তারা।

তারা জানিয়েছেন, পশ্চিম আফ্রিকার দেশ বেনিন, শাদ, সুদান, ঘানা, ইউরোপের উত্তর মেসিডোনিয়া, কসোভো এবং এশিয়ার পাকিস্তানে পাঠানো হয়েছে এই সহায়তা।

সবচেয়ে বেশি সহায়তা দেওয়া হয়েছে উত্তর মেসিডোনিয়াকে— ১৯ টন। এছাড়া বেনিনকে ১২ টন, ইন্দোনেশিয়াকে ৭ দশমিক ৮ টন এবং কসভোকে ৬ দশমিক ৩ টন খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

এর বাইরে সুদান, শাদ ও ঘানাকে ১ হাজার ৯০০টি করে ফুড প্যাকেজ ব্যাগ দেওয়া হয়েছে। পাকিস্তানের বন্যাপীড়িত সিন্ধ প্রদেশে দেওয়া হয়েছে ১ হাজার ৪৫০টি ফুড প্যাকেজ ব্যাগ দেওয়া হয়েছে।