NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

প্রথম ইফতার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সঙ্গে করলেন এরদোয়ান


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৪, ০৯:৪১ এএম

>
প্রথম ইফতার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সঙ্গে করলেন এরদোয়ান

তুরস্কে চলতি বছরের ফেব্রুয়ারিতে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। এতে ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ওই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তুরস্কের কাহরামানমারাস প্রদেশ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) এই কাহরামানমারাস প্রদেশে গিয়েছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি সেখানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সঙ্গে প্রথম ইফতার করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

এছাড়া ওই প্রদেশে ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর ও বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। কারাকাসু বিভাগে কনটেইনার কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোয়ান জানান, যতক্ষণ পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকা পুননির্মাণ শেষ না হচ্ছে ততক্ষণ কাজ থামানো বা কোনো বিশ্রাম নেওয়া হবে না।

গত ৬ ফেব্রুয়ারি দু’টি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়া। ওই কম্পনের প্রভাবে এ দুটি দেশে অসংখ্য বাড়ি-ঘর ধসে পড়ে। এসব বাড়ির নিচে আটকা পড়ে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে।

ভূমিকম্পের কারণে শুধুমাত্র তুরস্কে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ১ কোটি ৩৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকে বাড়ি হারিয়েছেন। এরদোয়ান কথা দিয়েছেন, যাদের বাড়ি ধসে পড়েছে তাদের এক বছরের মধ্যে নতুন স্থায়ী বাড়ি দেবেন।