NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

একদিনে পর পর ৪টি ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:০৬ এএম

>
একদিনে পর পর ৪টি ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের নির্দেশে এই প্রথম একদিনে পর পর ৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বুধবার সকাল সোয়া ১০টার দিকে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ হেমংইয়ংয়ের উপকূল থেকে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো।

উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী লি জং-সুপ সূত্রে জানা গেছে এ তথ্য। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। পরে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পার্লামেন্টে বলেন, উত্তর কোরিয়া মোট ৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।

গত এক বছর ধরে প্রতি মাসেই একাধিকবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে যাচ্ছে উত্তর কোরিয়া, তবে সেসব ক্ষেত্রে সাধারণত এক বা দু’টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দেশটি। এক দিনে পর পর চারটি ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা বেশ বিরল।

দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি কোরিয়া প্রনালীতে যৌথ মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। সেই মহড়ার প্রতিক্রিয়া জানাতেই এই ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।

সরকারিভাবে উত্তর কোরিয়া বরাবরই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ‘নিষ্ঠুর শক্তি’ বলে উল্লেখ করে আসছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন সবসময় এই ভেবে উদ্বিগ্ন থাকেন যে— যুক্তরাষ্ট্রের সহায়তায় যে কোনো সময় উত্তর কোরিয়ায় হামলা চলাতে পারে দক্ষিন কোরিয়া।

বৃহস্পতিবারের পার্লামেন্ট ভাষণে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী লি জং-সুপ বলেন, উত্তর কোরিয়া তার কৌশলগত নির্দেশিত অস্ত্র ব্যবস্থার (ট্যাকটিক্যাল গাইডেড উইপন্স সিস্টেমস) সঙ্গে মানানসই ক্ষুদ্রাকৃতির পারমাণবিক বোমা তৈরিতেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

‘আমার মনে হয়না, এখন কিংবা নিকট ভবিষ্যতে উত্তর কোরিয়া তার ট্যাকটিক্যাল গাইডেড উইপন্স সিস্টেমস কার্যকর করবে, তবে তারপরও আমরা সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছি,’ ভাষণে বলেন লি জং-সুপ।