NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

চাঁদ দেখা যায়নি, রোজা শুরু শুক্রবার


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৫, ০৭:৩০ এএম

চাঁদ দেখা যায়নি, রোজা শুরু শুক্রবার

ঢাকা: বাংলাদেশের আকাশে আজ বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। কাল বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। অর্থাৎ শুক্রবার থেকে শুরু হবে মাহে রমজান।

রমজান মাস গণনা শুরু হবে শুক্রবার থেকে এবং বৃহস্পতিবার রাতে হবে প্রথম তারাবি, শেষ রাতে সেহেরি খেতে হবে।

বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত জানায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। 

 

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সভায় সভাপতিত্ব করেন।

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের আকাশে বুধবার কোথাও ১৪৪৪ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে বৃহস্পতিবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ২৪ মার্চ থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে।

সভায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।