NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষ


খবর   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৫, ০২:১৮ পিএম

>
মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষ

রাজধানীর মালিবাগ রেল ক্রসিংয়ে সোহাগ পরিবহনের একটি বাস কমলাপুরগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়েছে। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর ট্রেনটি থেমে থাকায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঘটনাস্থলে কাজ ‍শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

বুধবার (২২ মার্চ) রাত ৯টা ২ মিনিটে এ দুর্ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক বলেন, রাত ৯টা দুই মিনিটে আমাদের কাছে খবর আসে মালিবাগে সোহাগ পরিবহনের একটি বাস ও একটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

তিনি বলেন, সোহাগ পরিবহনের বাসটি বেনাপোল থেকে ঢাকায় এসে যাত্রী নামিয়ে কাউন্টারে যাচ্ছিল। সংঘর্ষের আগে যাত্রীরা নেমে যাওয়ায় বাসটি খালি ছিল। ফলে কেউ হতাহত হয়নি বলে আমরা জানতে পেরেছি।

যে ট্রেনটির সঙ্গে সোহাগ পরিবহন ধাক্কা খেয়েছে সেটির নাম দ্রুতযান এক্সপ্রেস। ট্রেনটি পঞ্চগড় থেকে ঢাকায় আসছিল।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। দুর্ঘটনাস্থলে লাইন ক্লিয়ার হয়ে গেলে ট্রেন চলাচল আবার শুরু হবে। 

এ বিষয়ে রামপুরা থানায় যোগাযোগ করা হলে এক কর্মকর্তা জানান, তারা দুর্ঘটনার বিষয়টি জানতে পেরেছেন। তবে এটি তাদের থানার অন্তর্ভুক্ত কি না বলা যাচ্ছে না। দুর্ঘটনাস্থল দুই থেকে তিনটি থানার সংযোগস্থল। তবে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।