NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

গোলন্দাজ সিনেমার নায়ক বার্সা তারকা লেভান্ডভস্কি!


খবর   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৫, ০৫:৫৮ এএম

>
গোলন্দাজ সিনেমার নায়ক বার্সা তারকা লেভান্ডভস্কি!

বার্সেলোনা এই মুহূর্তে স্প্যানিশ লিগ লা লিগায় ১২ পয়েন্টে এগিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে থাকার রিয়াল মাদ্রিদের থেকে। লা লিগায় নিজেদের শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদকে ঘরের মাঠে নাটকীয়ভাবে ২-১ গোলে পরাস্ত করেছে তারা।

সেইসঙ্গে এনেস উনাল, ইয়াগো আসপাশ, করিম বেনজেমাদের পেছনে ফেলে চলতি বছরে লেভান্ডভস্কি লা লিগার সর্বোচ্চ স্কোরার হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে। সব মিলিয়ে ঘরোয়া প্রতিযোগিতাগুলোতে দারুণ সময় চলছে বার্সেলোনার। এবার বার্সার পোলিশ স্ট্রাইকারকে সম্মান জানাতে একটি অভিনব পন্থা বেছে নিয়েছে লা লিগা।

পশ্চিমবঙ্গের ২০২২ সালে রিলিজ হওয়া গোলন্দাজ সিনেমার পোস্টারে দেবের মুখের জায়গায় লেভান্ডভস্কির মুখ বসিয়ে ছবিটিকে এডিট করে পোস্ট করেছে অফিসিয়াল লা লিগা পেজ। যদিও ওই পোস্টটির প্রাইভেসি করা রয়েছে কাস্টমস, যাতে শুধুমাত্র পৃথিবীর এই প্রান্তের ভক্তরাই ওই পোস্টটি দেখতে পারেন। তা সত্ত্বেও বাঙালি ফুটবলপ্রেমীরা অত্যন্ত পছন্দ করছেন পোস্টটিকে।

ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, আপনাদের সামনে পেশ করা হচ্ছে লা লিগায় আপাতত সর্বোচ্চ স্কোরার হওয়া তারকাকে। ২১ ম্যাচের অংশ নিয়ে ১৫ গোল করেছেন রবার্ট লেভান্ডভস্কি। একদম অসাধারণ।

উল্লেখ্য, দেব অভিনীত এই সিনেমাটি নির্মিত হয়েছিল পশ্চিমবঙ্গের বিখ্যাত ফুটবল চরিত্র নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন নিয়ে। সিনেমাটি যথেষ্ট জনপ্রিয়ও হয়েছিল। ভক্তরা তাই মজা করে জিজ্ঞাসা করছেন তাহলে এই পোস্টের ছবিতে যাকে দেখা যাচ্ছে তার নাম কি দেওয়া যায়? রবার্ট লেওয়াধিকারী?