NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মেয়ে পুতুলের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৪৭ এএম

মেয়ে পুতুলের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

ঢাকা: দেশের সবচেয়ে বড় যোগাযোগ অবকাঠামো স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনকে ঘিরে উৎফুল্ল, উচ্ছ্বসিত দেশবাসী। সেইসঙ্গে উৎফুল্ল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। উদ্বোধনের ঐতিহাসিক দিনের কোনো মুহূর্তই উপভোগ ছাড়া থাকতে চান না তিনি। সেজন্যই উদ্বোধনের স্মৃতিকে ধরে রাখতে মেয়ের (পুতুল) সঙ্গে মোবাইল ফোনে সেলফি তুললেন মা শেখ হাসিনা।

শনিবার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন শেষে বেলা ১২টা ১০ মিনিটের দিকে মা-মেয়ে স্মৃতিময় সময়টিকে ফ্রেমে আবদ্ধ করেন। এরপর সেখানে প্রধানমন্ত্রীর ছবি তুলে দেন তার মেয়ে।

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে দীর্ঘ চ্যালেঞ্জ আর প্রতিকূলতা পেরিয়ে প্রমত্তা পদ্মার বুকে বাংলাদেশের গৌরবের প্রতীক হয়ে দাঁড়ানো পদ্মা সেতুর দ্বার খুলল। আর এই গৌরবের সাক্ষি হতেই সুধী-সমাবেশে যোগ দিয়েছেন মন্ত্রী, সচিব, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা।

শনিবার সকালে হেলিকপ্টারে করে মাওয়ায় পৌঁছে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী মাওয়ার সুধী সমাবেশে অংশ নেন। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সূচনা সেতুর মূল উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখেন। এরপর বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

২০২১ সালে পদ্মা সেতুতে পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়। আর গত ৪ জুন সেতুর ল্যাম্পপোস্টে প্রথমবারের মতো জ্বলে বাতি। ৯ জুন পদ্মা সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সংসদে প্রস্তাব গ্রহণ করা হয়।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলাকে রাজধানীর সঙ্গে সরাসরি যুক্ত করার পাশাপাশি পুরো দেশের সামনে পদ্মা সেতু খুলে দিয়েছে নতুন সম্ভাবনার দুয়ার।