NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পাকিস্তানি লেহেঙ্গায় বিয়ের শেষ অনুষ্ঠানে স্বরা


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৪১ এএম

>
পাকিস্তানি লেহেঙ্গায় বিয়ের শেষ অনুষ্ঠানে স্বরা

অভিনেত্রী-সমাজকর্মী স্বরা ভাস্বর এবং রাজনীতিবিদ ফাহাদ আহমেদের বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে। তাদের বিয়ের শেষ আয়োজনটি ছিল ভারতের বরেলিতে। শেষ দিনেও জাঁকজমকের কমতি ছিল না স্বরার পোশাকে। ‘ওয়ালিমা’ দিয়ে শেষ হলো নব দাম্পত্যের উদযাপন।

ওয়ালিমা অনুষ্ঠানে বরেলিতে ফাহাদের বাড়িতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। নজরকাড়া পাকিস্তানি লেহেঙ্গায় সেজেছিলেন স্বরা। সঙ্গে সোনার অলংকার। ঝলমলে সোনালি শেরওয়ানিতে তাকে সঙ্গ দিচ্ছিলেন ফাহাদ।

ফেব্রুয়ারি মাসে মুম্বাইতে রেজিস্ট্রি করে বিবাহবন্ধনে আবদ্ধ হন স্বরা-ফাহাদ। নিয়মমাফিক অনুষ্ঠান তারা করতে চাননি। যদিও গায়ে হলুদ, সংগীতের মতো অনুষ্ঠান করেছিলেন তারা। অভ্যর্থনা অনুষ্ঠানও হয়েছে দিল্লিতে। স্বরা-ফাহাদের বিয়ের অনুষ্ঠানেও ছিল হিন্দু-মুসলিম সংস্কৃতির মেলবন্ধন। বিয়ের সাজপোশাকেও সম্প্রীতির বার্তা ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত বিয়েতে নজির রেখেছেন ভিন্ন জগতের দুই তারকা।

মনের মিল হয়েছিল বন্ধুত্ব থেকেই। তারপর কখন এসে পড়েছিল প্রেম বুঝতে পারেননি। অতঃপর স্বরা-ফাহাদের একসঙ্গে পথ চলা শুরু হলো। স্বরা বলেন, মন খারাপ হলেই ওকে ফোন করতাম। সেই সময় চিকিৎসার কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমি। ফাহাদ আমাকে রোজ ফোন করত, আমার সঙ্গে দেখা করত, উৎসাহ দিত।

তবে এই দম্পতির কাছাকাছি আসা নাকি এক পোষ্যকে ঘিরে। বিশেষ করে স্বরার প্রিয় বিড়ালের মৃত্যুর পর ফাহাদ তাকে দিয়েছিলেন আরও একটি বিড়াল। স্বরার কথায়, আমার উদ্ধার করা বিড়ালটা যখন মারা গেল, ও আরও একটা বিড়াল নিয়ে এলো, নাম রাখলাম গালিব। এই বিড়ালটাকে ফাহাদ উদ্ধার করেছিল। তখন বিড়ালটাকে আমার কাছে রাখব কি না ফাহাদ জানতে চায়।

তার কথায় রাজি হয়েছিলেন স্বরা। অভিনেত্রী যোগ করেন, গালিবকে নিয়ে আবার নতুন বন্ধন গড়ে উঠল। আমরা রোজ ফোনে, মেসেজে কথা বলতাম। ফাহাদ খুব সম্মান দিয়ে কথা বলত, ওর সঙ্গে থাকলে নিজেকে নিরাপদ মনে হতো আমার।