NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

একের পর এক ছবি তুলছেন যশ, ধৈর্য হারিয়ে কী করলেন নুসরাত


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৪, ০৯:০০ এএম

>
একের পর এক ছবি তুলছেন যশ, ধৈর্য হারিয়ে কী করলেন নুসরাত

পুলের ধারে গাছের পাশে দাঁড়িয়ে একের পর এক পোজ দিচ্ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। আর তা ফ্রেমবন্দি করেই চলেছেন ক্যামেরাম্যান। অন্যদিকে ক্যামেরার পেছনে অপেক্ষা করেই চলেছেন নায়িকা নুসরাত জাহান। যশের এত এত ছবি তোলায় অধৈর্য হয়ে পড়েন তিনি।

কিছুদিন আগে একটি গানের ফেস্টিভ্যালের জন্য ভারতের উদয়পুর গিয়েছিলেন এই জুটি। মাঝে মাঝেই সেখানকার ছবি পোস্ট করছেন নুসরাত। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যশের ছবি-কাণ্ডের ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী।

নুসরাত কি যশের এমন কাণ্ডে চুপ থাকবেন? নায়িকাও ছেড়ে দেওয়ার পাত্রী নন। ছবির মাঝে গিয়ে সবটাই ভন্ডুল করে দিলেন।

 
 
 
 
 

ভিডিওতে দেখা যায়, গাছের সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলেন যশ। সেই মুহূর্তই ফ্রেমবন্দি করছিলেন ক্যামেরাম্যান। নুসরাত গিয়ে দাঁড়িয়ে পড়লেন যশের মুখের সামনে। ফলে নষ্ট হয়ে গেল ফ্রেম। তাতে অবশ্য রাগ করেননি যশ। এমনই এক মিষ্টি রিল নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন নুসরাত। এই ভিডিওর পুরোটাই যে পরিকল্পনামাফিক করা হয়েছে, সেটা ভালো করেই বুঝেছেন ভক্তরা। তবে দুজনের এই খুনশুটি দেখে খুশি সবাই।

প্রসঙ্গত, আবারও বড় পর্দায় একসঙ্গে আসতে যাচ্ছেন যশ ও নুসরাত। ছবির নাম ‘শিকার’। সেই ছবিতে তাদের সঙ্গে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকেও। খুব তাড়াতাড়ি শুরু হবে ছবির শুটিং। পুরোনো জুটিকে আবারও পর্দায় দেখার অপেক্ষায় দর্শক।