NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

‘হাঁটুর বয়সী’ ছেলের সঙ্গে ‘ফুলশয্যার ট্রেনিং!’ -শ্রাবন্তী


খবর   প্রকাশিত:  ২৯ মার্চ, ২০২৪, ১০:৫৭ পিএম

>
‘হাঁটুর বয়সী’ ছেলের সঙ্গে ‘ফুলশয্যার ট্রেনিং!’ -শ্রাবন্তী

সোশ্যাল মিডিয়ায় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের কোনো ছবি কিংবা ভিডিও আপলোড হবে এবং তা নিয়ে কোনো ধরনের ট্রোল হবে না, তা যেন আজকাল ভাবাই যায় না। বরাবরের মতো এবারও নেটপাড়ার ট্রোলের মুখে পড়লেন অভিনেত্রী। ‘হাঁটুর বয়সী’ ছেলের সঙ্গে ‘ফুলশয্যার ট্রেনিং’সহ নানান কটূ মন্তব্য শুনতে হলো তাকে।

শুক্রবার (১৭ মার্চ) ইনস্টাগ্রামে বিয়ের সাজে হাজির হন শ্রাবন্তী। পরনে কমলা-গোলাপি রঙের কাতান বেনারসি। মাথায় ওড়না, শোলার মুকুট। গা ভরা সোনার গয়না। কলকে আঁকা সাজ। হাতে আলতা। শিল্পী রুদ্র সাহা শ্রাবন্তীর এক ব্রাইডাল ভিডিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। শ্রাবন্তীর সঙ্গের পুরুষ মডেল রবি শাউ পরে আছেন লাল রঙের পাঞ্জাবি।

এই ভিডিওর কমেন্ট সেকশনে চোখ রাখলে চমকে উঠবেন যে কেউ! একজন লিখলেন, ‘এটা পঞ্চম বিশ্বযুদ্ধ নাকি!’ অপরজনের কমেন্ট, ‘মনে হচ্ছে আবার একটা বিয়ে খাব দিদির।’ তৃতীয়জন লিখলেন, ‘মাঝে মাঝে মনে হয়, বহুবিবাহ করার জন্যই এর জন্ম।’

শ্রাবন্তীর সঙ্গে থাকা পুরুষ মডেলের বয়স নিয়েও ভেসে এলো কটাক্ষ। এক নেটাগরিকের মন্তব্য, ‘সন্তানসম ছেলের সঙ্গে এসব যে কী করে… ভয় হয় কোনদিন না ফুলশয্যার ফটোশুট করে ফেলে।’