NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে শিল্পী বিশ্বাসের গান


খবর   প্রকাশিত:  ০৩ অক্টোবর, ২০২৪, ০৫:২৪ এএম

>
বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে শিল্পী বিশ্বাসের গান

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ‘বাংলাওয়াশ’ করে বাংলাদেশ ক্রিকেট দল রীতিমতো আকাশে উড়ছে। এর মধ্যেই শনিবার (১৮ মার্চ) থেকে সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ। এই সিরিজটিও টাইগারদের জন্য খুব গুরুত্বপূর্ণ।

এবার বাংলাদেশ দলকে উৎসাহ ও অনুপ্রেরণা দিতে এই সিরিজ শুরুর দিনে একটি গান প্রকাশ করেছেন জনপ্রিয় গায়িকা শিল্পী বিশ্বাস। গানটির শিরোনাম ‘জয়ের জন্য বাংলাদেশ’। এটির কথা লিখেছেন ক্রিকেট নিয়ে একাধিক জনপ্রিয় গানের গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন রাজন সাহা।

বাংলাদেশ ক্রিকেট দলের নানা স্মরণীয় মুহূর্তের ছবি ও নাচের সমন্বয়ে গানটির ভিডিও নির্মাণ করেছেন এ আর অলি। এতে গায়িকা শিল্পী বিশ্বাসও বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি গায়ে হাজির হয়েছেন।

গানটি নিয়ে শিল্পী বিশ্বাস বলেন, ‘বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় আবেগ ও ভালোবাসার নাম ক্রিকেট। সম্প্রতি বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে বাংলাদেশ এখন সারাবিশ্বে প্রশংসা কুড়াচ্ছে। বাংলাদেশ দলকে উৎসাহ জানিয়ে ভালোবাসা থেকেই গানটি করেছি। আমার বিশ্বাস ক্রিকেট ভক্ত সব দর্শক-শ্রোতারা গানটি পছন্দ করবেন।’

‘জয়ের জন্য বাংলাদেশ’ গানটি টাইগারভক্তদের জন্য উন্মুক্ত করা হয়েছে ইউটিউবে শিল্পী বিশ্বাসের চ্যানেল ‘শিল্পী বিশ্বাস মিউজিক’-এ।

উল্লেখ্য, ২০২২ সালে বাংলাদেশ ফুটবল দলকে নিয়ে ‘প্রাণের খেলা ফুটবল’ শিরোনামে গান প্রকাশ করেছিলেন শিল্পী বিশ্বাস। এই গায়িকার গাওয়া অসংখ্য গানের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় ‘সোনাপাখি’, ‘বন্ধুরে তোর বুকের ভেতর’, ‘মন পিঞ্জিরায়’, ‘তুমি আমার জান’ গানগুলো।