NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

শাহরুখকে কটাক্ষ করে যা বললেন প্রিয়াঙ্কা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৮:১৪ এএম

>
শাহরুখকে কটাক্ষ করে যা বললেন প্রিয়াঙ্কা

বলিউডে এক সময় শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়ার মধ্যে সম্পর্কের গুঞ্জন ছিল হটেস্ট টপিক। একই ছবিতে কাজ করার সময়েই নাকি কিং খানের ওপরে ফিদা হয়ে যান অভিনেত্রী। এমনকি তাদের লুকিয়ে বিয়ের গুঞ্জনও শোনা যায়। আগের প্রেম ভুলে এখন শাহরুখকে কটাক্ষ করতেই দেখা যায় প্রিয়াঙ্কাকে।

বিশ্ব সুন্দরীর খেতাব জেতার পর বলিউডে পা রেখেছিলেন প্রিয়াঙ্কা। মুম্বাইতে কেরিয়ারের শীর্ষে থাকাকালীন হলিউডে পা রাখার সাহস দেখিয়েছিলেন তিনি। প্রথমটা স্ট্রাগল করলেও এখন সেখানে বেশ জাঁকিয়েই বসেছেন অভিনেত্রী। অন্যদিকে শাহরুখের জনপ্রিয়তা গোটা বিশ্বে থাকলেও বলিউড ছেড়ে কখনোই নড়তে দেখা যায়নি তাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার সামনে উত্থাপন করা হয় এ প্রসঙ্গ। অনেক বছর আগে একবার কিং খান বলেছিলেন, তিনি বলিউডেই কমফোর্টেবল। হলিউডে যাবেন কেন? অদ্ভুতভাবে প্রাক্তন বলিউড সহকর্মীর মন্তব্যে কিছুটা বিদ্রূপের সঙ্গেই প্রিয়াঙ্কা উত্তর দেন, ‘কমফোর্টেবল বিষয়টা আমার কাছে বোরিং’।

এরপরেই কটাক্ষের সুরে তিনি যোগ করেন, ‘আমি দাম্ভিক নই, আত্মবিশ্বাসী। আমি যখন একটা সেটে ঢুকি তখন আমি জানি যে আমি কী করছি। আমার বিশেষজ্ঞদের সমর্থন লাগে না। আমি অডিশন দিতে, কাজ করতে ইচ্ছুক। একটা দেশে সাফল্যের বোঝা অন্য দেশে টেনে নিয়ে যাই না আমি’।

শাহরুখের প্রতি প্রিয়াঙ্কার এমন কঠিন মন্তব্যে অবাক হয়েছেন অনেকেই। কারোর মতে, বলিউড বাদশার প্রতি একটা ক্ষোভ, অভিমান এখনো রয়ে গিয়েছে অভিনেত্রীর। তারই বহিঃপ্রকাশ হয়ে যায় মাঝে মাঝে। শোনা যায়, স্ত্রী গৌরির জন্যই প্রিয়াঙ্কাকে দূরে সরাতে বাধ্য হয়েছিলেন শাহরুখ। ডন সিরিজ এবং বিল্লু বারবারের পর একসঙ্গে আর কাজও করেননি তারা।