NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রাবন্তী


খবর   প্রকাশিত:  ১৩ এপ্রিল, ২০২৫, ০১:৫৫ এএম

>
নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রাবন্তী

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে ঘিরে হরহামেশাই প্রেমের সম্পর্কের খবর চাউর হয়। এক সম্পর্কে খুব বেশিদিন থিতু হতে পারেন না নায়িকা। এমনটাই বলেন তার সমালোচকরা। অবশ্য সমালোচদের কথায়ও যুক্তি আছে। এইতো কিছুদিন আগে শোনা গিয়েছিল, জিম ট্রেনারকে মন দিয়েছেন অভিনেত্রী। এখন আবার শোনা যাচ্ছে, নিজের নতুন ছবির পরিচালকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রাবন্তী।

সম্প্রতি বিভিন্ন কফি শপ কিংবা অ্যাওয়ার্ড শোতে প্রায়ই একসঙ্গে দেখা যায় শ্রাবন্তী ও তার নতুন ছবি ‘দেবী চৌধুরানী’র পরিচালক শুভ্রজিৎ মিত্রকে। যদিও পরিচালকের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, তাদের দুজনের মধ্যে এরকম কোনো ব্যাপার নেই। পুরোটাই প্রফেশনাল সম্পর্ক তাদের মাঝে। কাজের প্রয়োজনে সৌজন্য সাক্ষাৎ ব্যতীত কিছুই নয়। তবে ইন্ডাস্ট্রির ভেতরের ফিসফাস বলছে অন্য কথা!

জানা গেছে, টলিউড ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে ‘দেবী চৌধুরানী’। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন শ্রাবন্তী। ভবানী পাঠক চরিত্রে দেখা যাবে প্রসেজিৎ চ্যাটার্জিকে। শুধু বাংলাতেই নয়, ভিন্ন ছয়টি ভারতীয় ভাষায় মুক্তি পাবে এই ছবি। স্থানীয় লোককথা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভের সাহায্য নিয়ে তৈরি হয়েছে চিত্রনাট্য।

এদিকে তৃতীয় স্বামী রোশন সিংয়ের বিরুদ্ধে শ্রাবন্তীর আনা খোরপোশের মামালায় আপাতত স্থগিতাদেশ দিয়েছে আদালত। রায়ে বলা হয়েছে, মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪০ ধারায় যে ‘পারজারি’ (হলফনামা দিয়ে আদালতে মিথ্যা তথ্য পেশ) মামলা করেছিলেন রোশন, সেই মামলা জারি থাকবে।

রোশনের অভিযোগ, শ্রাবন্তী নাকি কোনো সঙ্গত কারণ ছাড়াই তাকে ছেড়ে চলে গেছেন। এক্ষেত্রে রোশন যদি মামলায় জয়ী হন তাহলে আদালতের নির্দেশে আবারও প্রাক্তন স্বামীর কাছেই ফিরতে বাধ্য থাকবেন শ্রাবন্তী। এর আগে রোশন জানিয়েছিলেন, তাদের পরিবারে বিয়ে ভাঙার চল নেই। তিনি শ্রাবন্তীকেই আবার ফেরত চান।