NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

নতুন সাজে রানি মুখার্জি


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ১০:৩০ এএম

>
নতুন সাজে রানি মুখার্জি

প্রায় এক যুগ আগে নরওয়েতে বাঙালি দম্পতি সাগরিকা চট্টোপাধ্যায় ও অনুরূপ ভট্টাচার্যের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় নড়েচড়ে বসে ভারত। সেই ঘটনা নিয়ে ছবি বানালেন অসিমা ছিব্বর। নাম ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। মূল চরিত্রে অভিনয় করেছেন রানি মুখার্জি ও অনির্বাণ ভট্টাচার্য। 

‘মর্দানি ২’-এর তিন বছর পর বড় পর্দায় রানির ‘কামব্যাক’। ছবির প্রচারে এখন ব্যস্ত নায়িকা। রানিকে সাবেকি সাজেই বেশি দেখা যায়। মাথা ভর্তি সিঁদুর, বড় টিপ আর সিল্কের শাড়ি মানেই রানি। আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ের পর রানিকে খুব বেশি পশ্চিমি পোশাকে দেখতে পাওয়া যায় না। এবার ছক ভাঙলেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রানি ধরা দিলেন একেবারে ছক ভাঙা সাজে। রানির পরনে ফ্লোরাল প্রিন্টেড স্যুট। ক্রিম রঙের স্যুট, চোখে মোটা ফ্রেমের চশমা, পনিটেল বাঁধা চুল! রানির নতুন লুকে বেশ মজেছেন তার অনুরাগীরা।

বিয়ের আগে রানি পোশাক নিয়ে কমবেশি পরীক্ষা-নিরীক্ষা করতেন। তবে বিয়ের পর কোথাও যেন সেই রানিকে দেখতে পায়নি দর্শক। বহু দিন পর ছকভাঙা সাজে ক্যামেরাবন্দি হলেন নায়িকা।