NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি নান্নু, সম্পাদক মুজিবুল হক


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:২৫ এএম

ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি নান্নু, সম্পাদক মুজিবুল হক

ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুজিবুল হক।

গত ১৩ মার্চ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফ্লোরিডা আওয়ামী লীগের নতুন এই কার্যকরী কমিটির অনুমোদন দিয়েছেন। 

কমিটির অন্য পদগুলোর তালিকা চূড়ান্ত করা হবে ফ্লোরিডায় বসবাসরত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমানের সাথে পরামর্শক্রমে। ঢাকা সফররত ফ্লোরিডা আওয়ামী লীগের আইয়ুব খান, নাফিজ আহমেদ জুয়েলসহ কয়েকজন নেতা গণভবনে সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে মতবিনিময় করেছেন সামনের জাতীয় নির্বাচনে প্রবাসীদের করণীয় নিয়ে। 

 

সে সময় সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এবং দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াও ছিলেন। হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময়কালে শেখ হাসিনা সকলকে দেশ-বিরোধী অপতৎপরতায় লিপ্তদের ব্যাপারে সজাগ থাকার নির্দেশ দেন এবং নিজ নিজ এলাকার সাথে সংযোগ রাখার আহ্বান জানান। 

ঢাকা থেকে ফ্লোরিডায় ফিরে মঙ্গলবার রাতে এ বৈঠকের বিবরণ দেন এম ফজলুর রহমান। তিনি বলেন, সর্বশেষ ২০০৫ সালেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফ্লোরিডা স্টেট কমিটির অনুমোদন দিয়েছিলেন। দীর্ঘদিন পর আবারো তারই সরাসরি নির্দেশে কমিটি পেল ফ্লোরিডাবাসী। 

ফজলুর রহমান আরো জানান, কমিটি করার নামে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের কর্মকান্ড সম্পর্ক জননেত্রীকে অবহিত করলে তিনি সরাসরি আমাকে জানিয়ে দিয়েছেন, ফ্লোরিডা স্টেট কমিটি করতে সিদ্দিকুর রহমানের প্রয়োজন নেই। আমি যেন সবকিছু করি।