NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

‘ঢাকা ট্যুরিস্ট গাইড ম্যাপ’ প্রকাশ করল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন


খবর   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৩, ০২:২৭ এএম

‘ঢাকা ট্যুরিস্ট গাইড ম্যাপ’ প্রকাশ করল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ঢাকা: ঢাকা শহরের পর্যটনশিল্পকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে ‘একনজরে উপস্থাপন’ করার লক্ষ্যে ট্যুরিস্ট গাইড ম্যাপ সংকলন-প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আজ সোমবার দুপুরে ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সাথে করপোরেশনের প্রকৌশল বিভাগের সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এই ট্যুরিস্ট গাইড ম্যাপ প্রকাশ করা হয়।

ফজলে নূর তাপস বলেন, ‘ঢাকায় অনেক পর্যটক বিশেষত বিদেশি পর্যটকরা আসেন। কিন্তু তারা কোথায় যাবেন, কী পরিদর্শন করবেন, কিভাবে সেসব জায়গা বা স্থাপনায় যাতায়াত করা যাবে, ঢাকার বিমান-রেল-সড়ক অন্তর্জাল কোথায় কোথায় অবস্থিত ইত্যাদি বিষয়কে সন্নিবেশ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই ট্যুরিস্ট গাইড ম্যাপ সংকলন প্রকাশ করেছে। সবাই যাতে সহজেই বুঝতে ও ব্যবহার করতে পারেন, সেভাবেই আমরা এটা তৈরি করেছি। এই গাইড ম্যাপের সাহায্যে পর্যটকগণ ঢাকার সব কিছু একনজরেই বোধগম্যভাবে বুঝতে পারবেন।’

‘ঢাকার পর্যটনশিল্পকে বিদেশি পর্যটকদের নিকট সহজে উপস্থাপনে এই উদ্যোগ নতুন মাত্রা যোগ করবে’ বলে আশাবাদ ব্যক্ত করে মেয়র তাপস বলেন, ‘ঢাকাকেন্দ্রিক পর্যটনশিল্পকে উৎসাহিত ও আকর্ষণ করার লক্ষ্যে সারা বিশ্বের ন্যায় ইংরেজি ভাষায় আমরা এই ট্যুরিস্ট গাইড ম্যাপ প্রকাশ করেছি। আমরা চাই, বহুজাতিক কম্পানি পরিচালিত হোটেলসহ পর্যটন সংশ্লিষ্ট সবাই এই গাইড ম্যাপ ব্যবহার করবেন। আমরা আশাবাদী যে, এই গাইড ম্যাপের সাহায্যে ঢাকাকেন্দ্রিক পর্যটনশিল্পের বহুমাত্রিক বিকাশ ঘটবে।’

বৈঠকে অন্যদের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলামসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।