NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

‘আরআরআর’কে বলিউডের সিনেমা বলে বিতর্কে সঞ্চালক


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৪, ০৩:৪২ এএম

>
‘আরআরআর’কে বলিউডের সিনেমা বলে বিতর্কে সঞ্চালক

গত বছর অস্কার মঞ্চে সঞ্চালক ক্রিস রককে চড় মেরে বড়সড় বিতর্কের জন্ম দিয়েছিলেন হলিউড অভিনেতা উইল স্মিথ। এবারের আসরে তেমন কোনো বিতর্ক না দেখা গেলেও ভারতীয়দের চোখে যেন নতুন বিতর্কই ধরা দিলো।

৯৫তম অস্কার মঞ্চে সঞ্চালক জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ও কৌতুক অভিনেতা জিমি কিমেল ‘আরআরআর’কে বলিউড সিনেমা বলে সম্বোধন করেন। আর এতেই ক্ষুব্ধ হন সিনেপ্রেমীরা। এবারই প্রথম নয়, এর আগে আরও দু’বার অস্কার উপস্থাপনা করেছেন জিমি। এমন একজন অভিজ্ঞতাসম্পন্ন সঞ্চালকের কাছে এরকম ভুল মেনে নিতে পারছেন না ভারতীয়রা।

তাদের কথায়, ‘এটা তেলেগু ভাষার ভারতীয় ছবি, বলিউড নয়।’ আবার কেউ বললেন, ‘ভারতে অনেক ভাষার সিনেমা ইন্ডাস্ট্রি আছে। বলিউড মানে হিন্দি ভাষার সিনেমা ইন্ডাস্ট্রি। এটা দক্ষিণ ভারতের ছবি।’ আবার কারো কারো কথায়, ‘অস্কার বিতর্ক ভালোবাসে।’

যদিও প্রথম দিন থেকেই নির্মাতারা ‘আরআরআর’ ছবিটিকে বিশ্বজুড়ে ভারতীয় সিনেমা বলেই পরিচয় করিয়ে আসছিলেন সেখানে অস্কারের মতো এমন একটা বড় আসরে এমন ভুল হয় কী করে? এই প্রশ্নটাই ঘুরেফিরে আসছে।

এতকিছুর পরেও এখন পুরো ভারতজুড়ে আলাদাই উন্মাদনা। ‘নাটু নাটু’ গানে নেচে কাঁপিয়েছেন অনেকেই। সদ্য অস্কারজয়ী এই গান নিয়ে উৎসব গোটা দেশজুড়ে। তারকা থেকে সাধারণ মানুষ সবাই মেতে উঠেছেন আনন্দে। চন্দ্র বোসের কথায় গানটির সুর করেছেন প্রখ্যাত ভারতীয় সংগীত পরিচালক এম এম কীরাবাণী।