NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার আয়োজনে নারী দিবস উদযাপন


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৬:২১ এএম

বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার আয়োজনে নারী দিবস উদযাপন

বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া "Innovation for a gender equal future" শ্লোগান নিয়ে গত ১১ মার্চ (শনিবার) বিকেল সাড়ে ৬ টায় সিডনির মিন্টুস্থ রণ মূর কমিউনিটি সেন্টারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে।

প্রবাসী নারীদের সংগঠন বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের এই অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কামরুন চৌধুরী লিন্ডা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাকোয়েরি ফিল্ডের সংসদ সদস্য আনোলাক চ্যান্টিভং এমপি, ডাঃ জেসি চৌধুরী, প্রাক্তন সভাপতি বাংলাদেশ মেডিকেল সোসাইটি অফ নিউ সাউথ ওয়েলস, নারী সংগঠক ও কাউন্সিলর ড. সাবরিন ফারুকী, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর মুহাম্মাদ খলিলসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধমে অনুষ্ঠান শুরুর পর সংগঠনের সাধারণ সম্পাদক শিরিন আক্তার মুন্নি তার বক্তব্যে সকল আমন্ত্রিত অতিথি, ক্লাবের সদস্য ও সমর্থকদের ধন্যবাদ জানান। তিনি যারা সদস্য হয়েছেন তাদের সাধুবাদ জানিয়ে প্রবাসী সকল নারীদের কল্যানে এগিয়ে আসার আমন্ত্রণ জানান।

 

আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের আলোচনার প্রথম পর্বে অংশ নেন, ডা. জেসি চৌধুরী, ড. সাবরিন ফারুকী, ডা. শায়লা ইসলাম। মাগরিবের নামাজের বিরতির পর অংশ নেন আনোলাক চ্যান্টিভং, মুহাম্মাদ ইব্রাহিম খলিল মাসুদ, মাসুদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, রুবায়েত হক সাথী, ড. খাইরুল চৌধুরী, ডা. আইয়াজ চৌধুরী, শফিকুল ইসলাম, আবদুল খান রতন প্রমুখ।

বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার সভাপতি রাহেলা আরেফিন তার বক্তব্যে বলেন, আমরা দৃঢ়ভাবে আশা করছি নারীর প্রতি সব রকম বৈষম্য ও অন্যায়-অবিচারের অবসান ঘটিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বিশ্ব গড়ার প্রত্যয় নিয়ে নারীদের এগিয়ে চলা আরও বেগবান হবে। তিনি সকল আমন্ত্রিত অতিথিদের আসার জন্য ধন্যবাদ ও আগামীতে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান।

কবিতা আবৃতি করেন, নুসরাত জাহান সৃতি ও পলি ফরহাদ। গান পরিবেশন করেন অমিয়া মতিন ও ইলোরা। লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার সদস্যরা অতিথিদের সাথে নিয়ে নারী দিবস উদযাপনের কেক কাটেন। অনুষ্ঠানের শেষ পর্বে কাজী সামসুল আলম রুবেল ফারুক আহমেদ ও সৈয়দ আজিম চঞ্চল রাতের খাবার পরিবেশন করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় জন্মভূমি টেলিভিশন অস্ট্রেলিয়া।