NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

যে কারণে স্বামীর কাছে কান্নায় ভেঙে পড়লেন প্রিয়াঙ্কা


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৪, ০৮:৩২ এএম

>
যে কারণে স্বামীর কাছে কান্নায় ভেঙে পড়লেন প্রিয়াঙ্কা

বর্তমানে হলিউডের কাজ নিয়ে প্রচুর ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া। একের পর এক প্রজেক্টে যুক্ত হয়ে ইতোমধ্যেই নিজেকে আন্তর্জাতিক তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবুও মাঝে মধ্যেই কটাক্ষের শিকার হতে হয় তাকে। এবার শরীর নিয়ে কটূ কথা শুনে স্বামী কাছে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানালেন তার ‘বডিং শেমিং’-এর কথা। এই প্রথম নয়, চেহারা নিয়ে বারবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এমনই অভিজ্ঞতার সম্মুখীন হন তিনি।

প্রিয়াঙ্কা বলেন, ‘আমার শরীরের মাপ আদর্শ নয়। কথাটা শুনে খারাপ লেগেছিল। আমার স্বামী ও টিমের কাছে কান্নাকাটিও করেছি।’ তার কথায়, ‘আদর্শ শরীর বলে কিছু হয় না। বরং ভালো কাজে বিশ্বাসী আমি।’

খুব শিগগিরই কল্পবিজ্ঞান ও স্পাই থ্রিলারের মিশেলে তৈরি সিরিজ ‘সিটাডেল’-এ দেখা যাবে প্রিয়াঙ্কাকে। বহুভাষী এই সিরিজে মুখ্য চরিত্রেই অভিনয় করেছেন তিনি। এই সিরিজের হাত ধরে হলিউডের প্রথম সারির তারকাদের তালিকায় নাম লেখালেন প্রিয়াঙ্কা।

শুধু তাই-ই নয়, ‘সিটাডেল’-এ কাজ করে নিজের কর্মজীবনে আরও একটি মাইলফলক পেরিয়েছেন। বাইশ বছরের কর্মজীবনে প্রথমবার পুরুষ তারকার সমান পারিশ্রমিক পেয়েছেন বলে জানান অভিনেত্রী।

‘সিটাডেল’ সিরিজের গল্পটি ম্যাসন কেন অর্থাৎ রিচার্ড ম্যাডেন এবং নাদিয়া সিন অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়াকে ঘিরে আবর্তিত হবে। সিটাডেলের ধ্বংসের পর যারা অল্পের জন্য বেঁচে গিয়েও স্মৃতি হারিয়ে ফেলেন তেমন দুই মানুষের চরিত্রে অভিনয় করবেন তারা।