NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে পোর্তো আওয়ামী লীগের আলোচনা সভা


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:৩৩ এএম

ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে পোর্তো আওয়ামী লীগের আলোচনা সভা

পর্তুগালের বন্দর নগরী পোর্তোর স্থানীয় একটি রেস্টুরেন্টে ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে আওয়ামী লীগ পোর্তো শাখার আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

পোর্তো আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বুলবুল আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন ভূঁইয়া ও সহ সাংগঠনিক সম্পাদক আল মামুনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। 

এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি দেলোয়ার হোসেন, মনির খান, কোষাধ্যক্ষ ইমন শাহ্, সহ সাংগঠনিক এবং পোর্তো যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহীদ মাস্টার প্রমুখ।

 

সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পোর্তো আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ তার কালজয়ী ভাষণের মাধ্যমে একটি নিরস্ত্র জাতিকে সশস্ত্র জাতিতে রূপান্তরিত করেছিলেন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ ভাষণগুলোর অন্যতম। সেই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চই কার্যত বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে দিয়েছিলেন সেই ভাষণের মাধ্যমে।