NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

২০২৭ সালের আগে ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১২ নভেম্বর, ২০২৩, ১১:২৫ এএম

>
২০২৭ সালের আগে ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ

চলতি বছর ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ড সিরিজ খেলবে বাংলাদেশ। কিন্তু ২০১০ সালের পর ইংল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি টাইগাররা। তবে এবার সব ঠিক থাকলেও ২০২৭ সালের আগে কোনো এক সূচিতে লাল-সবুজের দলকে আতিথ্য দিতে পারে ওয়ানডে ও টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

৭ বছর পর বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে ইংল্যান্ড। দলের সঙ্গে এসেছিলেন ইসিবি চেয়ারম্যান রিচার্ড থমসনও। ওয়ানডে সিরিজ চলাকালীন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ও বোর্ডকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন তিনি।

ব্রিটিশ গণমাধ্যমের দাবি, সেই আলোচনাতেই দুই বোর্ডের মাঝে সিরিজ আয়োজন নিয়ে কথা হয়েছে। সেখানেই ২০২৭ সালের আগে কোনো সময়ে বাংলাদেশকে আতিথ্য দেয়ার প্রস্তাব দিয়েছেন তিনি, যদিও এখনও সব আলোচনার পর্যায়ে রয়েছে।

মেইল অনলাইন বলছে, ২০২৩ থেকে ২০২৭ সালের মাঝে অস্ট্রেলিয়া ও ভারত একাধিকবার ইংল্যান্ড সফর করবে। এই সিরিজগুলোর মাঝেই কোনো এক সময়ে বাংলাদেশ সিরিজ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আছে ইসিবির।

এদিকে ২০১০ সালে সর্বপ্রথম ইংল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ। এরপর ২০১৬ সালে বাংলাদেশে এসে টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছিল ইংলিশরা, ওয়ানডে সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। আর এবার ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। তবে টি-টোয়েন্টি সিরিজে এখন ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ।