NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

কার পাশে ঘুমালে রাজ্যের ঘুম আসে পরীমণির?


খবর   প্রকাশিত:  ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:১৩ এএম

>
কার পাশে ঘুমালে রাজ্যের ঘুম আসে পরীমণির?

তার পাশে ঘুমালে দ্রুতই ঘুমের রাজ্যে প্রবেশ করেন চিত্রনায়িকা পরীমণি। নিমিষেই বিষণ্ণতা ভুলে যান এবং সঙ্গে আয়ুও বৃদ্ধি পায়! কে সে? সম্প্রতি সেই মানুষটির ছবিসহ নাম প্রকাশ করেছেন নায়িকা। যেখানে দেখা যাচ্ছে, দুজনেই ঘুমোচ্ছেন অঘোরে। ক্যাপশনে যেন ভালোবাসার পরশ বুলিয়ে দিলেন পরী।

যাকে ঘিরে তার এই আদুরে ভালোবাসা। সে আর কেউ নন, পরী-রাজপুত্র রাজ্য। সম্প্রতি ফেসবুকে ছেলের সঙ্গে নতুন একটি ছবি প্রকাশ করেন পরীমণি। যেখানে মা-ছেলে ঘুমের রাজ্যে ভেসে বেড়াচ্ছেন। ধারণা করা হচ্ছে, বাস্তবে বসে দুজনের সেই গভীর ঘুমের মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন রাজ্যর বাবা চিত্রনায়ক শরিফুল রাজ।

ছেলেকে জড়িয়ে রয়েছেন নায়িকা। মাকে কাছে পেয়ে রাজ্যও অনেক শান্তিতে। ক্যাপশনে পরীমণি লেখেন, ‘ভালোবাসার মানুষের পাশে শুলে তাড়াতাড়ি ঘুম আসে, অবসাদ দূর হয়, আয়ু বাড়ে।’

বছর শুরুতে রাজ-পরীর সংসারে ভাঙনের ঢেউ ওঠে। তখন একে অপরের সঙ্গে না থাকার কথা গণমাধ্যমে সরাসরি বলে দেন। এরপর আবার সম্পর্কে নাটকীয় মোড়! পুরোটাই ছেলে রাজ্যর টানে। গত ১৪ ফেব্রুয়ারি ঘটা করে ছেলের মুখেভাত অনুষ্ঠানের আয়োজন করেন এ তারকা দম্পতি। যেখানে নিমন্ত্রিত হন পথশিশুরা।