NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

বিএনপি নেতা সালাউদ্দিনের দেশে ফেরা নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৬:২৩ এএম

বিএনপি নেতা সালাউদ্দিনের দেশে ফেরা নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ দেশে আসবেন, অসুবিধা কী?। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ভারতে কারো সঙ্গে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বিষয়ে আলোচনা হয়নি। এটা নিয়ে আলোচনার কিছু নেই।

ভারত ও কাতার সফর শেষে ঢাকায় ফিরে আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় এসব কথা বলেন তিনি।

ড. মোমেন জানান, বিদেশে বাংলাদেশের কেউ জেল খাটলে, সাজা ভোগ করে দেশে ফিরে আসেন। সালাউদ্দিন আহমেদও আসবেন। অসুবিধা কী? এটা নিয়ে চিন্তারও কোনো কারণ নেই।

এর আগে ২ মার্চ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে দেশে ফেরানোর নির্দেশ দিয়েছেন ভারতের আদালত।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ১-৩ মার্চ দিল্লিতে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেন।